মহিলাদের কাছে টানতে অভিনব প্যাকেজ মমতার সরকারের
রাজ্যের খাদ্য দফতরের উদ্যোগে গর্ভবতী মহিলাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
রাজ্যের খাদ্য দফতরের উদ্যোগে গর্ভবতী মহিলাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গর্ভবতী মহিলাদের এক বছরের বিশেষ 'ফুড প্যাকেজ' দেবে রাজ্য সরকার।

অন্তত দশ হাজার মহিলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। গর্ভধারণের আগে ও পরে মায়েদের যাতে কোনও সমস্যা না হয় সেটাও সরকার দেখবে। এবং একেবারে বিনামূল্যে ফুড প্যাকেজ দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের খাদ্য দফতর বিশ্ব খাদ্য দিবসের দিন গত ১৬ অক্টোবর এই প্যাকেজের ঘোষণা করেছে।
কী কী থাকছে এই ফুড প্যাকেজে? ২ কেজি ডাল, ৫ কেজি চাল, ২ কেজি আটা ও ১ কেজি করে সয়াবিন প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে। রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন দফতরের সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মিলে রাজ্য জুড়ে এই তালিকা তৈরি করছে।
সরকারি সূত্রে খূবর, পরের বছরে আরও দশ হাজার মহিলাকে এর আওতায় নিয়ে আসা হবে। এভাবেই বছরের পর বছর ধরে মহিলাদের সংযুক্ত করার প্রক্রিয়া রাজ্য সরকার চালাবে। উদ্দেশ্য আরও বেশি সংখ্যক মহিলাকে এই সুবিধা পাইয়ে দেওয়া।












Click it and Unblock the Notifications