কলকাতায় এখনই ফিরছেন না রাজ্যপাল, হঠাৎ করে সূচি কারণ কী? বাড়ছে জল্পনা

কলকাতায় এখনই ফিরছেন না রাজ্যপাল, হঠাৎ করে সূচি কারণ কী? বাড়ছে জল্পনা

দিল্লি থেকে ফেরার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের। কিন্তু শোনা যাচ্ছে তিনি এখনই ফিরছেন না দিল্লি থেকে। নিজের সফরে কিছু পরিবর্তন করেছেন। সূত্রের খবর ফের অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন তিনি। এই নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে দিল্লিতে নালিশ জানিয়ে এসেছেন তিনি।

এখনই ফিরছেন না রাজ্যপাল

এখনই ফিরছেন না রাজ্যপাল

শুক্রবার বিকেলে রাজ্যে ফেরার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনখড়ের। কিন্তু তিনি সেই সূচি বাতিল করেছেন। আজ কলকাতায় ফিরছেন না ধনখড়। হঠাৎ করে তাঁর সূচি বদলে নতুন জল্পনা শুরু হয়েছে। কেন রাজ্যপাল দিল্লিতে থেকে গেলেন এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী নতুন কোনও পরিকল্পনা রয়েছে না অন্য কোনএ কারণে রাজ্যপাল থেকে গেলেন দিল্লিতে।

 অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

মনে করা হচ্ছে রাজ্যপাল ফের অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন।গতকাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন জগদীপ ধনখড়। সেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলেছেন শেষে। তারপরে ফের অমিত শাহের সঙ্গে সাক্ষাত করে কী বৈঠক করবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

অমিত শাহের সঙ্গে দেখা করার আগে রাজ্যপাল দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। সেখানেও ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতিকে নালিশ জানিয়েছেন তিনি এমনই জানা গিয়েছে। দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি কড়াচিঠিতে লিখেিছলেন, স্বাধীনতার পরে এমন পরিস্থিতি কখনও তৈরি হয়নি। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

রাজ্যপালকে নিশানা মমতার

রাজ্যপালকে নিশানা মমতার

রাজ্যপাল জগদীপ ধনখড়কে পাল্টা নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন,দিল্লিকে অনেকবার রাজ্যপাল বদলের কথা জানিয়েছেন। কোথাও কোনও হিংসা নেই তবু রাজ্যপাল কোথা থেকে হিংসা দেখতে পাচ্ছেন। চোখে ন্যাবা হলে কী করা যাবে। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা এই নিয়ে রাজ্যপালকে নিশানা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+