ভুয়ো এবং উস্কানি মূলক খবর ছড়ানো হচ্ছে, কেবল অপারেটরদের কড়া নির্দেশিকা রাজ্য সরকারের
ভুয়ো এবং উস্কানি মূলক খবর ছড়ানো হচ্ছে, কেবল অপারেটরদের কড়া নির্দেশিকা রাজ্য সরকারের
উস্কানি মূলক খবর প্রচার করে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই কেবল অপারেটরদেরও কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে কেবল অপারেটরদের সতর্ক করা হয়েছে কোনও রকম উস্কানি মূলক খবর বা ভিডিও দেখানো যাবে না। বেশ কিছু সংবাদ মাধ্যম ঘটনাগুলি এমন ভাবে দেখাচ্ছে যাতে উস্কানি দেওয়া হচ্ছে।

বিজেপি নেত্রী নুপুর শর্মার নবীকে নিয়ে মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছিল রাজ্যের একাধিক জায়গা। প্রথমে হাওড়ার সলপ, উলুবেড়িয়া থেকে শুরু করে একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই অশান্তির আঁচ ছড়িয়ে পড়েিছল নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও। পুলিশ প্রশাসন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করলেও এই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, নানা রকম ভুয়ো ছবি এবং ভিডিও দিয়ে উস্কানি ছড়ানো হচ্ছে। তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশিয়া জারি করে কেবল অপারেটকদের। সোমবার রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, সংঘর্ষ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশের আগে ভাল করে খতিয়ে দেখে তবে সেটা সম্প্রচার করতে হবে। কারণ হিসেবে রাজ্য সরকারর পক্ষ থেকে জানানো হয়েছ একাধিক টেলিভিশন চ্যানেল এমন ভাবে অশান্তির খবর প্রকাশ করছে যে তাতে উস্কানি তৈরি হচ্ছে। তাতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
কোনও নিউজ চ্যানেলের এই সব উস্কানি মূলক ভিডিও প্রকাশ করলে কঠিন শাস্তি পেতে হবে। এবং ১৯৯৫ সালের টেিলভিশন আইনের আওতায় শাস্তি দেওয়া হবে বলে কড়া নির্দেশিকায় জানানো হয়েছে। রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উস্কানি মূলক ছবি দিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে।












Click it and Unblock the Notifications