নন্দীগ্রামে মমতাকে আক্রমণের নেপথ্যে কে? ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে ময়দানে পুলিশ

সমবেদনা কিনে ভোটে জিততে নাটক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি তুলতে পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালের বেডে শুয়ে পড়েছেন তিনি৷ বিরোধীদের এই সব অভিযোগ যে সত্যি নয়, তা আপাতত প্রমাণিত ডাক্তারি রিপোর্টে৷ জানা গিয়েছে, বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে তৃণমূল নেত্রীর৷ তবে ষড়যন্ত্র করে তাঁর উপর হামলার যে অভিযোগ তিনি এনেছেন, সেটা কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ এবার এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জানা গিয়েছে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়েছে।

'৪-৫ জন ছিল, যারা এটা করেছে'

'৪-৫ জন ছিল, যারা এটা করেছে'

বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পত্র পেশ করার পর প্রচার সেরে অস্থায়ী বাড়িতে ফেরার সময় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে তড়িঘড়ি গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ ঘটনার পর সাংবাদিকদের মমতা বলেন, '৪-৫ জন ছিল, যারা এটা করেছে৷ দেখুন কীভাবে পা টা ফুলে গিয়েছে৷' এটা ষড়যন্ত্র কি না তা জিজ্ঞেস করা হলে মমতা বলেন, 'অবশ্যই এটা একটা ষড়যন্ত্র৷ আমার আশপাশে স্থানীয় কোনও পুলিশ ছিল না৷'

বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা

বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা

অন্যদিকে রাজ্যের বেশ কয়েক'টি জায়গায় গতকাল সন্ধ্যা থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়৷ গতকাল রাতেই বিরুলিয়ায় ঘটনাস্থল পরিদর্শনে যান নন্দীগ্রাম ২-এর বিডিওসহ অন্য আধিকারিকরা৷ এরপর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলাশাসক ও পুলিশ সুপার৷ তাঁরা ফিরে যাওয়ার পর বিরুলিয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বিজেপি কর্মী, সমর্থকরা৷ তাঁদের অভিযোগ, মিথ্যা বলে নন্দীগ্রামকে কলঙ্কিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন

রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন

এদিকে আগেই এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন৷ পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে এই নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে৷ একই সঙ্গে রিপোর্ট তলব করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারের কাছ থেকেও৷ ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশনের একটি সূত্র থেকে৷

কেমন আছেন মুখ্যমন্ত্রী?

কেমন আছেন মুখ্যমন্ত্রী?

এসএসকেএম-র মেডিকেল বুলেটিনে জানানো হয়েছিল, তৃণমূল নেত্রীর গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে৷ তাঁর পায়ে একটি সাময়িক প্লাস্টার করা হয়েছে৷ আজই তা খুলে দেওয়া হতে পারে৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে আটজন চিকিৎসক নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে৷ তাঁরা মুখ্যমন্ত্রীকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছেন৷ আজ মেডিকেল টিমে চিকিৎসকের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+