Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেওয়া হবে স্মার্টফোন, বাজেটে এই সমস্ত কর্মীদের জন্য বড় 'উপহার'! মমতার ঘোষণায় খুশির হাওয়া

Bengal Budget 2025: আশা কর্মীদের স্মার্ট ফোন দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। প্রায় ৭০ হাজার আশা কর্মীকে দেওয়া হবে এই স্মার্টফোন। বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এটাই ছিল তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেট।

আর এই বাজেটে এদিন একাধিক নতুন ঘোষণা (Bengal Budget 2025) করা হয়। আর সেই ঘোষণা অনুযায়ী, এবার থেকে আশা কর্মীর মহিলারা স্মার্টফোন পাবেন।

Bengal budget

  • Bengal Budget 2025: ২০০ কোটি টাকা বরাদ্দ

পড়ুয়াদের অনলাইনে পড়াশোনার জন্য ট্যাবের টাকা দেয় সরকার। এবার বাংলার আশাকর্মীদের হাতেও উঠবে স্মার্ট ফোন। বাজেট (Bengal Budget 2025) ঘোষণার সময় এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ৭০ হাজার আশাকর্মীকে এবার স্মার্টফোন দেওয়া হবে। এজন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হল বলেও এদিন জানান অর্থমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরেই আশা কর্মীদের স্মার্ট ফোন দেওয়ার কথা শোনা যাচ্ছিল। বাংলায় প্রায় কয়েক লাখ এই কর্মী আছেন। প্রাথমিক ভাবে ৭০ হাজারকে দেওয়া হবে। ধাপে ধাপে সবাইকে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

  • Bengal Budget 2025: কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এদিন মমতা বলেন, আইসিডিএস, আশা কর্মীদের এই স্মার্টফোন দেওয়া হবে। অন্যদিকে বাজেট (Bengal Budget 2025) পেশের সময় এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীরা জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্থানীয় মানুষের মধ্যে একটা সেতুবন্ধন তৈরির কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ তাঁদের কাজ। সেই কাজকে সম্মান জানাতেই ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া ছাড়াও এক লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্ট ফোন দেওয়া হবে। এই জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে এদিন বাজেটে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

  • Bengal Budget 2025: তীব্র সমালোচনা শুভেন্দুর

আশা কর্মীদের মোবাইল ফোন দেওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, স্মৃতি ইরানি মন্ত্রী থাকাকালীন কেন্দ্র টাকা দিয়েছিল। ৩ বছর ধরে টাকা ব্যাঙ্কে রেখে সুদ পেয়েছ। এখন কেন্দ্র টাকা ফেরত চাইতেই এখন মোবাইল দেওয়ার কথা বলেছে বলে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+