প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড হামলা, আক্রান্ত মাধ্যমিক ছাত্রী কিশোরী
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ফের অ্যাসিড হামলা। মাধ্যমিকের ছাত্রী কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে পালাল এক যুবক। অ্যাসিড আক্রান্ত ওই কিশোরীর বউদিও।
দক্ষিণ ২৪ পরগনা, ৯ ফেব্রুয়ারি : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ফের অ্যাসিড হামলা। মাধ্যমিকের ছাত্রী কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে পালাল এক যুবক। অ্যাসিড আক্রান্ত ওই কিশোরীর বউদিও। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার উত্তর কুসুমপুরে। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী ও তার বউদি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি।[অ্যাসিড হামলার শিকার প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী ও মেয়ে]
বুধবার সন্ধ্যায় বউদির সঙ্গে বাড়ির সামনেই বাজারে বেরিয়েছিল ওই কিশোরী। সেইসময় সাইকেলে চড়ে এক যুবক তাদের সামনে এসে অ্যাসিড বাল্ব ছুড়ে মারে। তারপর সাইকেল চড়ে পালিয়ে যায় ওই যুবক। অভিযুক্ত যুবকের নাম হাফিজুল লস্কর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।[ফের অ্যাসিড হামলা নদিয়ায়, স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী]

বুধবার রাতেই উস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়। আক্রান্ত কিশোরীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই যুবক তাঁদের মেয়েকে উত্যক্ত করত। প্রেমের প্রস্তাব দিয়েছিল। পরিবারের বদনামের কথা ভেবে ওই ছাত্রী বিষয়টি কাউকে জানায়নি।[অ্যাসিড হামলার শিকার এই ৫ নারী জীবনযুদ্ধে আপনাকে অণুপ্রাণিত করবে]
এদিন অ্যাসিড হামলার পর সে সব ঘটনা জানায়। পুলিশের কাছে লিখিত অভিযোগে তা উল্লেখ করা হয়েছে। প্রত্যাখ্যাত হয়েই প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে ওই যুবক অ্যাসিড হামলা চালায় বলে প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications