সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে মমতার সঙ্গে শলা মুকুলের
কলকাতা, ১৪ জানুয়ারি: সারদা-কাণ্ডে বৃহস্পতিবারই সিবিআই জেরার মুখে পড়তে চলেছে মুকুল রায়। তার আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। অন্তত ৪০ মিনিট তাঁরা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে চলে যান মুকুলবাবু।
আরও পড়ুন: ডেলোতে সুদীপ্তর সঙ্গে গোপন বৈঠক হয়েছিল, মুকুলে বিব্রত ঘাসফুল
মুকুলবাবুর বিরুদ্ধে অভিযোগ, তিনি সুদীপ্ত সেনের কাছ থেকে নানা সময়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। কখনও ভয় দেখিয়ে, কখনও আবার প্রলোভন দেখিয়ে। লোকসানে চলা কয়েকটি সংবাদমাধ্যম কিনতে বাধ্য করেছিলেন সুদীপ্তবাবুকে। এ নিয়ে তাঁকে কতগুলি প্রশ্ন করতে চায় সিবিআই। তাই সরাসরি ডেকে জেরা করতে চাইছে তারা।

ইতিমধ্যে মুকুলবাবু স্বীকার করেছেন যে, তিনি ডেলো বাংলোতে সুদীপ্ত সেনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই গোপন বৈঠক নিয়ে এতদিন রা কাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁরই ছায়াসঙ্গী মুকুল রায় মুখ খোলায় দলকে বিড়ম্বনায় পড়তে হয়েছে।












Click it and Unblock the Notifications