দলীয় অফিস থেকে টাকার বিনিময়ে আধার কাণ্ডে এফআইআর! তৃণমূলেই দ্বন্দ্ব, না অন্য কিছু

দলীয় অফিস থেকে টাকার বিনিময়ে আধার কাণ্ডে এফআইআর! তৃণমূলেই দ্বন্দ্ব, না অন্য কিছু

পূর্ব বর্ধমানের (east bardhaman) কালনার (kalna) তৃণমূল (trinamool congress) অফিস থেকে টাকার বিনিময়ে আধার তৈরির কাণ্ডে এফআইআর দায়ের করলেন স্থানীয় বিডিও। ইতিমধ্যেই এই সংক্লান্ত একাধিক ভিডিও (যার সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি) ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনার নিন্দা করা হয়েছে জেলা তৃণমূলের তরফে।

আধার পিছু ৫০০ টাকা

আধার পিছু ৫০০ টাকা

বিভিন্ন ভিডিও থেকে দেখা গিয়েছে তৃণমূলের অফিসেই চলছে আধার তৈরির কাজ। রয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। আধার পিছু নেওয়া হচ্ছে ৫০০ টাকা করে। বাড়ির কাজের লোকও দিচ্ছেন ৫০০ টাকা। কারণ হিসেবে বলছেন, তাঁর আধার নেই। আর সময়ও নেই। তাই তিনি টাকা দিয়েই কার্ড করিয়ে নিচ্ছেন। তবে টাকা দেওয়া হলেও রশিদ দেওয়া হয়নি বলেও জানিয়েছেন এক মহিলা।

Recommended Video

দলীয় অফিস থেকে টাকার বিনিময়ে আধার কাণ্ডে এফআইআর! তৃণমূলেই দ্বন্দ্ব, না অন্য কিছু |Oneindia Bengali
তৃণমূল অফিসে হানা প্রশাসনের

তৃণমূল অফিসে হানা প্রশাসনের

খবর পাওয়ার পরেই তালনা ২ ব্লকের পূর্ব সাতগাছিয়ার শাসপুরে তদন্তে যান প্রশাসনিক কর্তারা। সেই দলে ছিলেন, কালনার মহকুমা শাসক সুরেশকুমার জগৎ এবং তালনা ২-এর বিডিও দেবলকুমার উপাধ্যায়। ছিলেন কালনা থানার ওসিও। প্রশাসনিক আধিকারিকরা যে সময় ঘটনাস্থলে যান, সেই সময় তৃণমূলের দলীয় অফিস বন্ধ থাকলেও স্থানীয়দের সঙ্গে কথা বলেন প্রশাসনিক কর্তারা। পরে কালনা ২ ব্লক প্রশাসনের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে বলে জানিয়েছেন, কালনা ২ -এর বিডিও।

স্থানীয়দের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ

বাসিন্দাদের একাংশের অভিযোগ তৃণমূল অফিসের ভিতরে বায়োমেট্রিক বসিয়ে আধার কেন্দ্র তৈরিতে যুক্ত স্থানীয় নেতৃত্বের একাংশ। যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত তাঁদের ধরাও হয়েছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বিরোধী নেতৃত্বের অভিযোগ এই কাণ্ডের পিছনে রয়েছেন কালনা ২ ব্লক তৃণমূলের সভাপতি প্রণব রায়। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই নেতা।

দলীয় অফিসে আধার তৈরির কথা স্বীকার তৃণমূল নেতার

দলীয় অফিসে আধার তৈরির কথা স্বীকার তৃণমূল নেতার

স্থানীয় তৃণমূল নেতা সুব্রত রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এলাকার একটি সাইবার ক্যাফেতে টাকার বিনিময়ে আধার করা হচ্ছিল। গরিবা মানুষের সুবিধার জন্যই দলের কার্যালয়ে আধার তৈরির জন্য জায়গা দেওয়া হয়েছিল। তবে যে সেখানেও টাকা দিয়ে কাজ করা হবে, তা তাঁরা ভাবতে পারেননি। যদিও সাইবার ক্যাফের কর্মীরা টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, কোনও অনৈতিক কাজের পাশে নেই দল। কেউ এই ঘটনায় অভিযুক্ত হয়ে থাকলে, তাঁকে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ওই নেতা।

 তৃণমূলেই অন্তর্দ্বন্দ্ব

তৃণমূলেই অন্তর্দ্বন্দ্ব

স্থানীয়দের সঙ্গে কথা বলে অবশ্য অন্য কথাও উঠে আসছে। তৃণমূলের একাংশ বলছেন, দলেরই এক ঘনিষ্ঠ প্রমোটর এই কাণ্ডের পিছনে রয়েছে। বিনা পয়সায় আধার তৈরি করে দেওয়া হবে, ই শর্তেই দলীয় অফিস ব্যবহার করতে দেওয়া হয়েছিল বলে দাবি করেছে তৃণমূলের একটি অংশ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+