স্বামীর মৃত্যু থেকে সন্তান হারানোর কান্না! থমথমে বসিরহাটে কোথাও ১৪৪ ধারা, বন্ধ ইন্টারনেট
মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর, মৃত্যু হয়েছে ২ বিজেপি কর্মীর, আর রাজনীতির এই নারকীয় যন্ত্রণা ভোগ করছে মৃতদের পরিবার। আতঙ্কের গ্রাসে চলে যাওয়া বসিরহাটের ছবিটা ঠিক এমনই।
মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর, মৃত্যু হয়েছে ২ বিজেপি কর্মীর, আর রাজনীতির এই নারকীয় যন্ত্রণা ভোগ করছে মৃতদের পরিবার। আতঙ্কের গ্রাসে চলে যাওয়া বসিরহাটের ছবিটা ঠিক এমনই। প্রদীপ মণ্ডলের পরিবার আর কায়েম মোল্লার পরিবারের চোখের জল যেন বাঁধ মানছে না। এদিকে, নিখোঁজ রয়েছেন এখনও এলাকার আরও একজন। বিজেপির দাবি তিনি পদ্মশিবিরের সমর্থক। সবমিলিয়ে বসিরহাটের ছবিটা ঠিক কেমন , দেখে নেওয়া যাক একনজরে।

প্রদীপ মণ্ডলের বাড়ির এলাকা থমথমে
নিহত বিজেপি কর্মীর স্ত্রী মেনে নিতে পারছেন না স্বামীর মৃত্যুকে চোখের সামনে দেখার সেই ভয়াবহ দৃশ্য। ছাদে দাঁড়িয়ে ছিলেন প্রদীপ মণ্ডলের স্ত্রী। আর মুহূর্তে দুষ্কৃতীরা তাঁর স্বামীর ডান চোখে গুলি করেন। পড়ে থাকে শুধু নিথর দেহ। আর ঘটনার এতদিন বাদে সেখানে এখনও পড়ে রয়েছে চার চাপ রক্তের দাগ।

১৪৪ ধারা হাটগাছিয়ায়
শনিবার রাতের পর গোটা হাটগাছিয়া জুড়ে আপাতত ১৪৪ ধারা। চলছে পুলিশি টহল। অভিশপ্ত সেই রাতের রক্তক্ষয় আর বোমাবাজি যেন ভুলতে পারছেন না এলাকাবাসী। আতঙ্কের প্রহরের মধ্যেই দেখা যাচ্ছে ভাঙচুর হওয়া দোকানপাট।

বন্ধ ইন্টারনেট পরিষেবা
এখনও পর্যন্ত এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে কবে এই আতঙ্কের মেঘ কাটবে তার অপেক্ষায় গোটা বসিরহাট।












Click it and Unblock the Notifications