ব্যবসার জন্য সঞ্চিত ১৫ লক্ষ টাকা করোনা তহবিলে দান বসিরহাটের সমাজসেবির
ব্যবসার জন্য সঞ্চিত ১৫ লক্ষ টাকা করোনা তহবিলে দান বসিরহাটের সমাজসেবির
বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর বাসিন্দা বসিরহাটের বিশিষ্ট সমাজসেবি বারিক বিশ্বাস। তার নিজের ব্যবসার তিল তিল করে জমানো অর্থ যা ১৫ লক্ষ টাকা, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। এদিন সোমবার দুপুরবেলা বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও তাপস কুন্ডুর হাতে ১৫ লক্ষ টাকার চেক তুলে দেন। সঙ্গে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল।

এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই চেক তুলে দেওয়ার পর। আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশ ও রাজ্য করোনা গভীর সংকটে। আমাদের উচিত যে যার সাধ্যমত রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো। তাই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনে সাড়া দিয়ে তিনি এই টাকা দেন।
পাশাপাশি তিনি বলেন আগামী দিনে মানুষের জন্য কিছু সেবামূলক কাজ করতে পারলে আমরা শান্তি পাবো। পাশাপাশি বেশ কয়েকদিন আগে বসিরহাট এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত গুলোতে ন্যায্য মূল্যের ন্যায্যমূল্যে দামে চাল তুলে দেন গ্রামের প্রতিটি মানুষের কাছে। উদ্দেশ্য একটাই ছিল কালোবাজারির রূকতে দুস্ত অবহেলিত দিনও দরিদ্রদের পাশে দাঁড়াতে পারলে আমরা খুশি হবো।এই সময় নিরন্ন মানুষের দুবেলা যাতে খেতে পায় তার জন্য নিজের সাধ্যমত চেষ্টা করে যাবো। আগামী দিনেও আরো করবো।












Click it and Unblock the Notifications