ভোর রাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত বারুইপুরের কাছারি বাজারের কাপড়ের পট্টি
ভোর রাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত বারুইপুরের কাছারি বাজারের কাপড়ের পট্টি
এদিন ভোররাতে এই আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১২টি ইঞ্জিন।প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে উড়িয়ে দেওয়া হচ্ছে না প্রোমোটার চক্রের গভীর রহস্যও! ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি। আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এখনও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। এই পট্টিতে ১৫০টি মত দোকান আছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

এলাকার মানুষের বক্তব্য, ওই বাজারের কাপড় পট্টি থেকে প্রথমে ধোয়া ও আগুন দেখতে পান, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাজার ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল দপ্তরে, কিন্তু দমকল আসতে দেরি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন।












Click it and Unblock the Notifications