ব্যালট বক্স পুড়ল শিকারপুরে, স্থগিত ভোটগ্রহণ, চাঞ্চল্য এলাকায়
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয় উত্তরবঙ্গে জলপাইগুড়িতে। সেখানের রাজগঞ্জের শিকারপুরে তেঁতুলতলা বথে ব্যালট বক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয় উত্তরবঙ্গে জলপাইগুড়িতে। সেখানের রাজগঞ্জের শিকারপুরে তেঁতুলতলা বথে ব্যালট বক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে আপাতত স্থগিত সেখানের ভোট প্রক্রিয়া। মনে করা হচ্ছে, আগামীকাল সেখানে পুর্ননির্বাচন হওয়ার কথা। তবে পুর্ননির্বাচনের বিষয়ে কমিশন কিছু না জানালেও ,আজকের মত সেখানে ভোটগ্রহণ যে স্থগিত তা জানিয়ে দেওয়া হয়েছে।

কে বা কারা এই ব্যালট বক্স পুড়িয়ে দেওয়ার নেপথ্যে রয়েছে , সেসম্পর্কে প্রশাসনের তরফে কিছু জানানোন হয়নি। এছাড়াও খবর রয়েছে , রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর বাড়িতে ভাঙচুর। জানা গিয়েছে, রাজগঞ্জে ১৮/৩৪ নম্বর বুথে বিরোধী প্রার্থীর এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। পাহাড়পুরের ২২০ /২১ নম্বর বুথে বিজেপি বোট কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সংমস্ত অভিযোগ রয়েছে শাসকদলের বিরুদ্ধে।

এছাড়াও, আলিপুরদুয়ারের মাদারিহাটের বীরপাড়া ব্লকের ১৪/৭৯ নম্বর বুথে দেখা যায় রাজনৈতিক দাদাগিরির ছবিও। সেখানে তৃণমূল কর্মীরা ভোটারদের বুথে ঢুকতে বাধা দিয়েছে বলে অভযোগ উঠছে। ঘটনাটি ধরা পড়েছে ভিডিওতে। বুথের দিকে যেতে চাইলে হাতে লাঠি নিয়েই দুষ্কৃতীরা এগিয়ে আসছে। জানা গিয়েছে, সেখানে গণ্ডি কেটে ভোটারদের বলে দেওয়া হয়েছে, এর বাইরে যাওযা যাবে না। রাস্তা আটকেও সেখানে ভোটারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications