শোভনের ‘ঘরওয়াপসি’ নিয়ে তৃণমূল কংগ্রেস দু’ভাগ! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বৈশাখী

শোভনের ‘ঘরওয়াপসি’ নিয়ে তৃণমূল দু’ভাগ! চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বৈশাখী

ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে আসার পর শোভনের ঘরওয়াপসি স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে হয়েছিল। তারপর কেটে গিয়েছে চারমাসাবধি কাল। কিন্ত আদতে শোভন চট্টোপাধ্যায়ের কোনও অগ্রগতিই হয়নি। শোভন কোনও দলেই সক্রিয় নয়। এই অবস্থায় শোভন-বান্ধবী বৈশাখী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর অবস্থান বর্ণনা করলেন।

শোভনকে নিয়ে তৃণমূল ভাবছে না

শোভনকে নিয়ে তৃণমূল ভাবছে না

মঙ্গলবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের টানা দু-ঘণ্টা বৈঠক হয়। তারপর বৈশাখী বলেন, শোভনকে নিয়ে তৃণমূল ভাবছে না। আসলে তৃণমূলে একটা অংশ চাইছে না, শোভন আবার তৃণমূলে সক্রিয় হন। একটা অংশ অবশ্যই চাইছেন। কিন্তু তাঁকে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।

পার্থর বাড়িতে গিয়ে শোভন-বার্তা বৈশাখীর

পার্থর বাড়িতে গিয়ে শোভন-বার্তা বৈশাখীর

বৈশাখী স্পষ্ট করে দেন, তৃণমূল যদি আগ্রহ না দেখায় তবে বিজেপিতে সক্রিয় হওয়া ছাড়া কোনও পথ খোলা থাকবে না। তৃণমূলে রত্নার গুরুত্ব বাড়ার পর এবং তৃণমূল অনাগ্রহী থাকায় শোভনের কাছে বিজেপিতে সক্রিয় হওয়ার সম্ভাবনাই প্রবলতর হচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, বৈশাখী কি তাহলে শোভনের বিজেপিতে যাওয়া আটকাতেই পার্থও সঙ্গে দেখা করতে গেলেন।

শোভনের অবস্থান স্পষ্ট করলেন বৈশাখী

শোভনের অবস্থান স্পষ্ট করলেন বৈশাখী

বৈশাখী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জানান, তৃণমূল কংগ্রেস শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে সেভাবে আগ্রহ দেখাচ্ছে না, আবার বিজেপিতেও সক্রিয় নন শোভন চট্টোপাধ্যায়। এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। বৈশাখী সাফ জানিয়ে দেন, তৃণমূল তাঁকে নিয়ে কী ভাবছেন, তা বুঝেই সিদ্ধান্ত নেবেন শোভন চট্টোপাধ্যায়।

শোভন আদতে কোনও দলেই নেই

শোভন আদতে কোনও দলেই নেই

বৈশাখী এদিন বলেন, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে এখনও দ্বিধা কাটেনি তৃণমূলের। অথচ বিজেপিতে যোগ দেওয়ার পরও শোভন চট্টোপাধ্যায় একটিবারের জন্যও তাদের মঞ্চে ওঠেননি। যোগ দেননি কোনও অনুষ্ঠানে। আদতে তিনি কোনও দলেই নেই। তৃণমূলেও না বিজেপিতেও না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+