ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুঁশিয়ারি! রত্নার ভয়ে কাঁটা বৈশাখী চান পুলিশের নিরাপত্তা
ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুঁশিয়ারি! রত্নার ভয়ে কাঁটা বৈশাখী চান পুলিশের নিরাপত্তা
নিরাপত্তাহীনতায় ভুগছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী গোলপার্কের ফ্ল্যাটে রয়েছেন। গত ২৪ ঘন্টা আগেই ফেসবুকে বৈশাখী শোভন চট্টোপাধ্যায়ের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। এরপর তাঁদের দুজনের নতুন পথচলার শুরুর বার্তা দিয়েছিলেন বৈশাখী। অভিযোগ এরপরেই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। নিরাপত্তার দাবি করা হয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তরফে।

রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগ
আমি থেকে আমরা হতেই নাকি হুমকি দেওয়া হচ্ছে। রত্নাদেবীর বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগ বৈশাখীর। তাঁর দাবি, ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুঁশিয়ারি রত্নাদেবী তাঁকে দিয়েছেন বলে অভিযোগ। এক সংবাদমাধ্যমের মাধ্যমে রত্না চট্টোপাধ্যায় তাঁকে এহেন হুঁশিয়ারি দিয়েছেন বলে দাবি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি, রত্নাদেবী এখন বিধায়ক হয়েছেন। প্রশাসনের ক্ষমতা রয়েছে তাঁর হাতে। ফলে তিনি আতঙ্কিত বলে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৈশাখীদেবী।

পর্যাপ্ত নিরাপত্তার দাবি
ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে এই বিষয়ে অভিযোগপত্র পাঠিয়েছেন বৈশাখীদেবী। সেখানে শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। শুধু এটাই প্রথম নয়, অভিযোগপত্রে একাধিক ঘটনার উল্লেখ বৈশাখীদেবী করেছেন বলে জানা গিয়েছে। তাতে রত্নাকেই দায়ি করেছেন তিনি । পুলিশের কাছে বৈশাখী চট্টোপাধ্যায়ের দাবি, ঘটনার পর থেকেই আতংকে রয়েছি। ফলে পর্যাপ্ত নিরাপত্তার দাবি করা হয়েছে।

মধ্যরাতে এক হলেন শোভন-বৈশাখী
বুধবার মধ্যরাতে হঠাত করেই চমক দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে বদলে যায় নাম। বৈশাখীদেবী তাঁর এবং শোভনবাবুর একটি ছবি দিয়ে লেখেন, আজ থেকে আর আমি নই, আমরা হলাম। তবে নতুন পথ চলা শুরু বলতে কি বোঝাতে চেয়েছেন বৈশাখী তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে এই ঘোষনার পরেই শোভন চট্টোপাধ্যায় তাঁর সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি তুলে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে। যা নিয়ে অতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

রাঁচির পাগলা গারদ থেকে ছাড়া পেয়েছে
মুখ খুলেছেন রত্না চট্টোপাধ্যায়। বিষয়টিকে চূড়ান্ত নোংরামির পর্যায়ে শোভনবাবু নিয়ে গিয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রত্নাদেবী বলেন, শোভনবাবু এবং উনি (বৈশাখী) পাগল হয়ে গিয়েছে। তবে ওদের মতো করে চললে আমার চলবে না। অন্য অনেক কাজ রয়েছে আমাদের। তবে তিনি এখনও দেশের আইনের উপর ভরসা রাখেন বলে জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। কার্যত কিছুটা মেজাজ হারিয়েই রত্নাদেবী বলেন, কীভাবে একজন অন্যের স্ত্রী অন্য আরেকজন পুরুষের নাম ব্যবহার করতে পারেন? দু'জনেই রাঁচির পাগলা গারদ থেকে ছাড়া পেয়ে এসেছে। তবে রাজ্যের মানুষ সবটা দেখছে বলে দাবি তৃণমূলে এই বিধায়কের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications