'দুই দক্ষ প্রশাসক কাজ করছেন, রাজনীতি পরে হবে', সুর নরম বাবুল সুপ্রিয়র
'দুই দক্ষ প্রশাসক কাজ করছেন, রাজনীতি পরে হবে', সুর নরম বাবুলের
'দুই দক্ষ প্রশাসক কাজ করছেন', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কার্যত সুর নরম করলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যকে উঠে দাঁড়ানোর লড়াই চলছে বলে জনিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। সই একই সুরে তিনি বলেছেন রাজনীতি দূরে সরিয়ে এখন বাংলাকে বাঁচানোর লড়াইয়ে নামতে হবে সকলকে।

সুর নরম বাবুলের
রাজনৈতিক দিক থেকে প্রতিপক্ষ। তাই একাধিক বার মতবিরোধ, আক্রমণ, পাল্টা আক্রমণে জড়িয়েছেন তাঁরা। কিন্তু আম্ফান বদলে দিয়েছে সেই চিত্র। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র কণ্ঠে শোনা গেল রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার বার্তা। বসিরহাটে প্রশাসনিক বৈঠকের পর বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় জানিয়েছেন, দুই দক্ষ প্রশাসক কাজ করছেন। এখন রাজনীতি করার সময় নয়। বাংলাকে উঠে দাঁড়াতে কেন্দ্র সবরকম সহযোগিতা করবে।

মুখ্যমন্ত্রীর বার্তা
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছিলেন, এই দুঃসময়ে কেন্দ্রকে রাজনীতি দূরে সরিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীকে রাজ্যে এসে আম্ফান বিধ্বস্ত এলাকা ঘুরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তারপরেই মোদী রাজ্য পরিদর্শনে আসেন।

মমতার প্রশংসায় মোদী
আম্ফান বিধ্বস্ত এলাকা আকাশ পথে পরিদর্শনের পর বসিরহাটে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ভাল কাজ হয়েছে। অনেক ক্ষতি আটকানো গিয়েছে। বাংলাকে উঠে দাঁড়ােত সবরকম সহযোগিতা করবে কেন্দ্র। করোনা পরিস্থিতির মধ্যেও আম্ফান মোকাবিলায় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন তা প্রশংসনীয়।

কেন্দ্র রাজ্য সংঘাত
কয়েক দিন আগে পর্যন্ত করোনা পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো নিয়ে চরমে উঠেছিল কেন্দ্র-রাজ্য সংঘাত। কেন্দ্রীয় প্রতিনিধিকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। পরে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয়। এমনকী পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়েও কেন্দ্রের সঙ্গে সংঘাত চরমে উঠেছিল রাজ্য সরকারের।












Click it and Unblock the Notifications