সিবিআইয়ের কয়েকজন ঠিকমতো কাজ করছে না, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সিবিআইয়ের কয়েকজন ঠিকমত কাজ করছে না, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তে কয়েকজন সিবিআই অফিসার ঠিক মত কাজ করছেন না। ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে সিটের তদন্তকারীদের কয়েকজনকে বদল করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ দুপুর আড়াইটে নাগাদ মামলার শুনানি রয়েছে। আজই বেআইনি ভাবে চাকরি পাওয়া শিক্ষকদের পদত্যাগের সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও শিক্ষক রেজিগনেশন করেননি বলে জানা গিয়েছে।

কাজ করছে না সিবিআইয়ের কেউ কেউ

কাজ করছে না সিবিআইয়ের কেউ কেউ

দুপুর আড়াইটেয় ফের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। তার আগেই এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন সিটের কয়েকজন ঠিক মত কাজ করছে না। সিবিআইয়ের কয়েকজন অফিসারের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তদন্ত প্রক্রিয়া থেকে তাঁদের বাদ দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে আজই এই মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। তার আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আসল অপরাধী কে?

আসল অপরাধী কে?

এর আগেও গত পরশু এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন , 'আসল অপরাধী কে সেটা সকলেই জানেন। কিন্তু আমার জীবদ্দশায় তিনি গ্রেফতার হবেন কিনা জানা নেই'। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি দুর্নীতি কাণ্ডে সিবিআই-ইজির হাতে গ্রেফতার হয়েছেন শাসক দলেন নেতা মন্ত্রীরা। নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর।

শেষ হচ্ছে চাকরি ছাড়ার ডেডলাইন

শেষ হচ্ছে চাকরি ছাড়ার ডেডলাইন

যাঁরা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁদের ৭ নভেম্বরের মধ্যে চাকরি ছাড়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কাজেই আজই তাঁদের সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ পদত্যাগ করেনি। সেই মামলারও শুনানি রয়েেছ আজ। কাজেই কোর্ট তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। তাঁদের সকলকে চিহ্নিত করে কি তাঁদের চাকরি থেকে বরখাস্ত করবে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি নির্দেশ দেন সেটাই েখন দেখার।

তদন্তে গতি বাড়িয়েছে ইডি

তদন্তে গতি বাড়িয়েছে ইডি

ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে গতি বাড়িয়েছে ইডি। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দুই হিসাব রক্ষককে তলব করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ইডির দফতরে তাঁদের হাজিরা দিতে বলেছেন তদন্তকারীরা। তাপস মণ্ডলের এই দুই হিসাব রক্ষক মহিষবাথানের অফিসে থাকতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এই মহিষবাথানের অফিসেই টাকা আনতে লোক পাঠাতেন মানিক ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+