কোচবিহারে উত্তেজনা, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা
কোচবিহারে উত্তেজনা, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা
কোচবিহারে নতুন করে উত্তেজনা। সিতাইয়ে আক্রান্ত নিশীথ প্রামানিকের কনভয়। দিনহাটায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। নিশীথ প্রামানিকের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সিতাইয়ের গোসানিমারির এলাকায় ঘটনা ঘটে। এই ঘটনা নিেয় পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁদের উপর পুস্পবৃষ্টি করা হবে না। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক দিন আগেই প্রকাশ্যে নিশীথ প্রামানিকের দাঁড়ি-গোঁফ উপড়ে ফেলার কথা বলেছিলেন।

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা
পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে উত্তেজনা। সিতাইয়ে ভোটপরবর্তী হিংসা মামলায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সিতাইয়ে গোসানিমারির কাছে তাঁর কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। যদিও মন্ত্রীর গায়ে কোনও আঘাত লাগেনি। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমরথকদের বিরুদ্ধে।

পাল্টা হুঁশিয়ারি
নিশীথ অধিকারী নিজে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তিনি অভিযোগ করেছেন ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই হামলা চালাচ্ছেন। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁদের নিশ্চিয় পুস্পবৃষ্টি করা হবে না। দল এর ব্যবস্থা নেবে। তৃণমূল কংগ্রেস এভাবে তাঁদের গতি রোধ করতে পারবে না বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন নিশীথ প্রামানিক।

তীব্র নিন্দা সুকান্ত
নিশীথ প্রামানিকে কনভয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। িতনি বলেছেন এই ঘটনাই স্পষ্ট করে দিয়েছে রাজ্য আইনশৃঙ্খলা একেবারেই নেই। কেন্দ্রীয় মন্ত্রীর উপরে হামলা হচ্ছে। এটা চুপ করে মেনে নেবে না বিজেপি। এর জবাব পাবে তৃণমূল কংগ্রেস। এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও ঘটনার তীব্র নিন্দা করেছেন।

তদন্তের দাবি কুণাল ঘোষের
নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনা তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই। কারা হামলা করেছে তা খতিয়ে দেখা উচিত। এমনই দাবি করেছেন কুণাল ঘোষ। এদিকে এই ঘটনায় উদয়ন গুহর নাম থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে উদয়ন গুহ দাবি করেছেন বাড়িতে অস্ত্র রেখে উস্কানি দেন নিশীথ প্রামাণিক নিজে। তিনি কোনও উস্কানি দেননি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে প্রকাশ্য জনসভায় নিশীথ প্রামাণিকের দাঁড়ি-গোঁফ উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন গুহ।












Click it and Unblock the Notifications