Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবশেষে স্বস্তির নিশ্বাস দার্জিলিং এ,ঘুরপথে চলাচল, পাহাড়ে ছন্দে ফেরার চেষ্টা

দুর্যোগের ছায়া কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। টানা ৩ দিনের প্রচণ্ড বৃষ্টি ও ভয়াবহ ধসের পর এখন কিছুটা স্বস্তি দার্জিলিং এ। শনিবার রাতভর বৃষ্টিতে ভেসে গিয়েছিল পাহাড়ি জনজীবন, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকাও ডুবে গিয়েছিল বন্যার জলে। তবে রবিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ায় পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে। তবুও, এই ভয়াবহ বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ থেকে ২৭ জন, এখনও নিখোঁজ অনেকেই।

ধসের দাপটে দার্জিলিং এর বহু রাস্তা এখনও বন্ধ। পাহাড়ের সঙ্গে সমতলের যোগাযোগ রাখতে হচ্ছে ঘুরপথে। ভাঙা সেতু, ধসে যাওয়া রাস্তায় চলছে জোর মেরামতির কাজ। ঠিক কত দিনে সম্পূর্ণ যোগাযোগ পুনরুদ্ধার হবে, তার সঠিক উত্তর এখনই মেলেনি। তবুও, কাঞ্চনজঙ্ঘা আবার মেঘের ফাঁক থেকে উঁকি দিচ্ছে পাহাড়ে যেন নতুন জীবনের আভাস।

দুর্যোগের সময় আটকে পড়া প্রায় সব পর্যটককেই নিরাপদে নামানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মঙ্গলবারও অনেক পর্যটক সমতলে ফিরেছেন। যদিও নিখোঁজদের সন্ধানে প্রশাসনের তরফে তল্লাশি চলছে জোরকদমে। প্রশাসনের একাংশের মতে, কিছু দুর্গম এলাকায় এখনও পৌঁছনো সম্ভব হয়নি।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পরিদর্শনে যান দুধিয়ার ভাঙা সেতু এলাকায়। ক্ষতিগ্রস্ত এলাকার খতিয়ে দেখে দ্রুত মেরামতির নির্দেশ দেন তিনি। জানানো হয়েছে, অস্থায়ী সেতু তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই তা চালু করা সম্ভব হবে। এতে দার্জিলিং ও মিরিকের সঙ্গে যোগাযোগ অনেকটাই সহজ হবে বলে আশা করছে প্রশাসন।

পাহাড়ে এখন যাতায়াত মূলত হিল কার্ট রোড ও পাঙ্খাবাড়ি রোডের মাধ্যমে। হিল কার্ট রোড তিনধারিয়া হয়ে সুকনা হয়ে নেমে যায় শিলিগুড়ি পর্যন্ত। অন্যদিকে, পাঙ্খাবাড়ি রোডটি তুলনামূলক দুর্গম হলেও সেটিই এখন বিকল্প পথ। এই দুই রাস্তাই আপাতত পাহাড় ও সমতলকে যুক্ত রাখছে।

অন্যদিকে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিলিগুড়ির সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ভারী পণ্যবাহী যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত, পাশাপাশি বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি অনুকূল থাকলে যাত্রিবাহী বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।

দার্জিলিং এর সাধারণ মানুষ এখন এই একটাই আশাতেই বুক বেঁধে আছে প্রকৃতি যেন আবার হাসে, আর পাহাড় ফের নিজের ছন্দ যেন ফিরে পায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+