Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি রক্ষণ মজবুত করল এটিকে মোহনবাগানের গোলকিপারের যোগদানে, ‘খেলা’ চলছেই

তৃণমূলে তো গোলকিপারের ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বিজেপিতে সেই অভাব পূরণ করতে দলে যোগ দিলেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

তৃণমূলে তো গোলকিপারের ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বিজেপিতে সেই অভাব পূরণ করতে দলে যোগ দিলেন এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। হেস্টিংসের দলীয় কার্যালয়ে মিঠুন চক্রবর্তী ও বিজেপির কেন্দ্রীয় সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন।

গোল সামলাতে বিজেপিতে অরিন্দম

গোল সামলাতে বিজেপিতে অরিন্দম

ভোটের মধ্যে দলবদলে খামতি নেই। ভোট চলছে, যোগদানও চলছে। বিজেপি এবার তৃণমূলের গোল আটকাতে এমন একজনকে দলে নিল, যিনি বাস্তবের মাটিতেও গোলরক্ষক। এটিকে মোহনবাগানের গোল সামলেছেন। এবার তিনি এলেন বিজেপির গোল সামলাতে। মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়ে তিনি ব্যাখ্যা করলেন, কেন এলেন রাজনীতিতে।

অমিত শাহের টানেই রাজনীতিতে অরিন্দম

অমিত শাহের টানেই রাজনীতিতে অরিন্দম

বিজেপির পতাকা হাতে নিয়ে অরিন্দম ভট্টাচার্য বলেন, খোলার মাঠে মানুষের ভালোবাসা পেয়েছি। এবার মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি বিজেপিতে এসে সেই সুযোগ পাবো। তিনি আরও বলেন, অমিত শাহের টানেই তিনি রাজনীতিতে এসেছেন। অমিত শাহের আমন্ত্রণ তিনি ফেলতে পারেননি। তাই রাজনীতিতে এসে ভোট প্রচার সামলাবেন তিনি।

দুই স্ট্রাইকারের পর দুই গোলরক্ষক বিজপিতে

দুই স্ট্রাইকারের পর দুই গোলরক্ষক বিজপিতে

বিজেপিতে এর আগে এক গোলরক্ষক ছিলেন। তিনি বলেন কল্যাণ চৌবে। এবার এলেন আরও এক গোলরক্ষক। শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ায় দলীয় নেতৃ্ত্ব বলেছিল আমরা দুটো ভালো স্ট্রাইকার পেয়েছি। যারা ভালো গোল করতে পারেন। এবার বিজেপি দুজন ভালো গোলরক্ষকও পেয়ে গেল। অরিন্দমকে পেয়ে রক্ষণ মজবুত করল বিজেপি।

এবার বিজেপির হয়ে ভোট ময়দানে পারফর্ম

এবার বিজেপির হয়ে ভোট ময়দানে পারফর্ম

মমতা দলের বিরুদ্ধে খেলতে গেলে রক্ষম জমাট করতে হবে। তাই আইএসএল খেলা গোলরক্ষককে নিয়ে প্রচারে নামিয়ে দিতে চাইছে বিজেপি। অরিন্দমও প্রচারে নেমে পড়ছেন এটিকে-মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার আগে। ২৬ এপ্রিল শিবির শুরু। তার আগে বিজেপির হয়ে ভোট ময়দানে পারফর্ম করবেন অরিন্দম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+