Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার বিজয়রথ ছুটে চলেছে বারবার রূপ পরিবর্তন করা কেন্দ্রে, একনজরে কলকাতা দক্ষিণ

প্রথম ছ-টি দফায় রাজ্যের ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে শেষ দফার ভোটগ্রহণের অপেক্ষা। তার আগে ফিরে দেখা কলকাতা দক্ষিণের ভোট-ইতিহাস।

প্রথম ছ-টি দফায় রাজ্যের ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে শেষ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলার বাকি ন'টি কেন্দ্রে ভোট হচ্ছে। এই ন'টি কেন্দ্র হল- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর। তার আগে ফিরে দেখা কলকাতা দক্ষিণের ভোট-ইতিহাস।

কলকাতা দক্ষিণ

কলকাতা দক্ষিণ

বাংলার ৪২ লোকসভার কেন্দ্রের মধ্যে ২৩ নম্বর লোকসভা কেন্দ্র হল এই কলকাতা দক্ষিণ। এই কেন্দ্রটির বারেবারে নাম পরিবর্তন হয়েছে। কখনও ক্যালকাটা সাউথ, কখনও ক্যালকাটা ইস্ট, কখনও ক্যালকাটা সাউথ, আবার কখনও আলিপুর। এখন এই কেন্দ্রের নাম কলকাতা দক্ষিণ। কংগ্রেসি আমলে এই কেন্দ্রে বেশি জয় পেয়েছে বামেরা, আর বাম আমলে কংগ্রেসিরা। আর তৃণমূল এখনও অবশ্য তেমন কিছু ঘটেনি।

কোন কোন বিধানসভা

কোন কোন বিধানসভা

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র হল- কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানিপুর, রাসবিহারী, বালিগঞ্জ। এই সাতটি কেন্দ্রের মধ্যে চারটি কলকাতা জেলায়, আর বাকি তিনটি দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত।

১৯৫২ সাল থেকে ১৯৭১

১৯৫২ সাল থেকে ১৯৭১

১৯৫২ সালে কলকাতা দক্ষিণ কেন্দ্র ভেঙে দুটি কেন্দ্র ছিল- ক্যালকাটা সাউথ-ওয়েস্ট ও ক্যালকাটা সাউথ-ইস্ট। ক্যালকাটা সাউথ-ওয়েস্টের সাংসদ নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের অসীমকৃষ্ণ দত্ত। আর ক্যালকাটা সাউথ-ইস্টের সাংসদ হয়েছিলেন ভারতীয় জনসঙ্ঘের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৫৭ সালে ক্যালকাটা সাউথ-ওয়েস্টের সাংসদ হয়েছিলেন নির্দল প্রার্থী বীরেন রায়। আর ক্যালকাটা ইস্টের সাসংদ সিপিআইয়ের সাধন গুপ্তা। ১৯৬০ সালে ক্যালকাটা সাউথ-ওয়েস্ট থেকে সাংসদ নির্বাচিত হন ইন্দ্রজিৎ গুপ্তা। ১৯৬২ সালে ক্যালকাটা সাউথ-ওয়েস্ট ও ক্যালকাটা সাউথ-ইস্ট থেকে সাংসদ নির্বাচিত হন সিপিআইয়ের ইন্দ্রজিৎ গুপ্তা ও রণেন্দ্রনাথ সেন। ১৯৬৭ সালে দুই কেন্দ্রের নাম হয় ক্যালকাটা সাউথ ও আলিপুর। ক্যালকাটা সাউথের সাংসদ হন সিপিএমের গণেশ ঘোষ এবং আলিপুর থেকে সাংসদ সিপিআইয়ের ইন্দ্রজিৎ গুপ্তা। আর ১৯৭১ সালে ক্যালকাটা সাউথ থেকে সাংসদ হন কংগ্রেসের প্রিয়রঞ্জন দাশমুন্সি। আলিপুর থেকে সাংসদ সিপিআইয়ের ইন্দ্রজিৎ গুপ্তা।

১৯৭৭ সাল থেকে ১৯৮৯

১৯৭৭ সাল থেকে ১৯৮৯

১৯৭৭ সাল থেকে এই কেন্দ্রের নাম হয় ক্যালকাটা সাউথ। এবার এই কেন্দ্র থেকে জিতে সংসদে যান ভারতীয় লোকদলের দিলীপ চক্রবর্তী। ১৯৮০-তে এই কেন্দ্র থেকে জয়ী হন সিপিএমের সত্যসাধন চক্রবর্তী। ১৯৮৪-তে এই কেন্দ্রে জয়ে ফেরে কংগ্রেস। এবার সাংসদ হন ভোলানাথ সেন। ৮৯ সালে ফের জয়ী হয় সিপিএম। সিপিএমের বিপ্লব দাশগুপ্ত সাংসদ নির্বাচিত হন।

১৯৯১ থেকে ২০১১-র উপনির্বাচন

১৯৯১ থেকে ২০১১-র উপনির্বাচন

১৯৯১ থেকে এই কেন্দ্রে শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা। যাদবপুর থেকে সরে এসে প্রথমবার ১৯৯১-এ কংগ্রেসের প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুরু, তারপর ২০০৯ সাল পর্যন্ত তাঁর জয়ের ধারা আজও অব্যাহত। পরপর ৬টি নির্বাচন তিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। ২০১১ সালে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর উপনির্বাচনে জয়ী হন তৃণমূলের সুব্রত বক্সি।

২০১৪ সালের ফল

২০১৪ সালের ফল

২০১৪-র নির্বাচনে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয় পান সুব্রত বক্সি। তিনি বিজেপির তথাগত রায়কে ১ লক্ষ ৩৬ হাজার ৩৩৯ ভোটে পরাজিত করেন। সুব্রতবাবু পান ৪,৩১,৭১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তথাগত রায়ের প্রাপ্ত ভোট ২,৯৫,৩৭৭। সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায় পান ২,৭৯,৪১৪ ভোট। কংগ্রেসের মালা রায়ের প্রাপ্ত ভোট ১,১৩,৪৫৩।

২০১৯-এ কারা প্রার্থী

২০১৯-এ কারা প্রার্থী

তৃণমূল কংগ্রেস এবার সিটিং এমপিকে প্রার্থী করেনি। তৃণমূলের প্রার্থী হয়েছেন মালা রায়। গতবার তিনি ছিলেন কংগ্রেসের প্রার্থী। বিজেপির প্রার্থী হয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু। আর সিপিএম প্রার্থী হয়েছেন নন্দিনী মুখোপাধ্যায়ই। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে মিতা চক্রবর্তীকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+