ফিরে দেখা আসানসোলের ভোট ইতিহাস

প্রথম তিন দফায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে চতুর্থ দফার ভোটগ্রহণের অপেক্ষা। ফিরে দেখা আসানসোলের ভোট-ইতিহাস।

প্রথম তিন দফায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে চতুর্থ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা আসানসোলের ভোট-ইতিহাস।

একনজরে আসানসোল কেন্দ্র

একনজরে আসানসোল কেন্দ্র

পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রগুলির মধ্যে ৪০ নম্বর হল আসানসোল কেন্দ্র। দীর্ঘদিনের বাম দুর্গ আসানসোলে ২০১৪ সালে প্রথমবার জয় পেয়েছে বিজেপি। প্রথমবার এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে সাংসদ হয়েছেন গায়ক-নায়ক বাবুল সুপ্রিয়।
সংসদে তিনি প্রতিমন্ত্রীর পদও পেয়েছেন। ১৯৮৯ থেকে ধরলে এই কেন্দ্রে পরপর একটানা ৮ বার সিপিএম প্রার্থীরা জয় পেয়েছেন। বাম আমলের দুর্ভেদ্য ঘাঁটি আসানসোল পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর। এখানে বামেদের দাপট কমলেও ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস আসনটি দখল করতে পারেনি।

কোন কোন বিধানসভা

কোন কোন বিধানসভা

আসানসোল কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র। সেগুলি হল, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি

১৯৮৯ থেকে ২০০৯

১৯৮৯ থেকে ২০০৯

সিপিএম প্রার্থী হিসেবে হারাধন রায় পরপর তিনবার এবং বিকাশ চৌধুরী পরপর তিনবার নির্বাচিত হয়েছিলেন। বংশগোপাল চৌধুরী জিতেছিলেন পর পর দুইবার।

 ২০১৪ সালে সাংসদ বাবুল সুপ্রিয়

২০১৪ সালে সাংসদ বাবুল সুপ্রিয়

২০১৪ সালে বাবুল সুপ্রিয় নরেন্দ্র মোদী হাওয়াকে কাজে লাগিয়ে জয় পান। এখানকার অবাঙালি ভোটারদের বড় অংশ এখন বিজেপির সমর্থক। এই কেন্দ্রে অবাঙালি ভোটারের সংখ্যাও অনেক। ফলে বামেদের জায়গা দখল করেছে বিজেপি। ফলে এলাকায় তৃণমূলের পাশাপাশি বিজেপিরও দাপট রয়েছে। তাই এই কেন্দ্রে বিভিন্ন সময়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষের নানা খবর সামনে এসেছে।

২০১৪তে কার ভোট কত

২০১৪তে কার ভোট কত

বাবুল সুপ্রিয় গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ৭০ হাজার ৪৮০টি ভোটের ব্যবধানে হারিয়ে দেন তৃণমূল কংগ্রেসের দোলা সেনকে। বাবুল পেয়েছিলেন ৪ লক্ষ ১৯ হাজার ৯৮৩টি ভোট। দোলা সেন পান ৩ লক্ষ ৪৯ হাজার ৫০৩টি ভোট। এবারও বিজেপি তাঁদের জেতা কেন্দ্র আসানসোল ধরে রাখার লড়াইয়ে ঝাঁপাবে। তৃণমূল কোনওদিন এই কেন্দ্রে জয় পায়নি। ফলে তাঁদের কাছেও চ্যালেঞ্জ হবে আসানসোলে প্রথমবার জয় পাওয়া। এছাড়া একটা অংশের ভোট বরাবরই বামেদের পক্ষে রয়েছে। এই অবস্থায় ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে। কোন দল জয় তুলে নিতে পারে সেই লড়াই নিঃসন্দেহে বেশ আকর্ষণীয় হতে চলেছে। বাবুল সুপ্রিয় পেয়েছিলেন ৪,১৯,৯৮৩ ভোট, দোলা সেন পেয়েছিলেন ৩,৪৯, ৫০৩ ভোট এবং বংশগোপাল চৌধুরী পেয়েছিলেন ২,৫৫,৮২৯ ভোট।

২০১৯-এর প্রার্থী করা

২০১৯-এর প্রার্থী করা

এবারও আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী বিজেপির বাবুল সুপ্রিয়। তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মুনমুন সেনকে। সিপিএম-এর তরফে প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এবং কংগ্রেসের তরফে প্রার্থী বিশ্বরূপ মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+