প্রেমের ফাঁদে সটান নিষিদ্ধপল্লির ঘুটঘুটে অন্ধকারে তরুণী! মাশুল গুণলেন বিশ্বাসের

প্রেমের জালে ফাঁসিয়ে সটান প্রেমিকাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দিয়েছিল প্রেমিক। মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় নিষিদ্ধপল্লির অন্ধকার থেকে উদ্ধার হলেন তরুণী।

প্রেমের জালে ফাঁসিয়ে সটান প্রেমিকাকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দিয়েছিল প্রেমিক। মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় নিষিদ্ধপল্লির অন্ধকার থেকে উদ্ধার হলেন তরুণী। সোমবার সকালে স্থানীয়দের সহায়তায় মেট্রোপলিটন থানার পুলিশ অসমের ওই তরুণীকে উদ্ধার করে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবক তাকে শিলিগুড়িতে নিয়ে এসে বিক্রি করে দেয়।

প্রেমের ফাঁদে সটান নিষিদ্ধপল্লির অন্ধকারে! প্রেমিককে বিশ্বাসের মাশুল গুণলেন তরুণী

তরুণীর অভিযোগ, তাঁকে শিলিগুড়িতে নিয়ে এসে কয়েকদিন অন্য জায়গায় রেখেছিল অভিযুক্ত যুবক। তারপর নিষিদ্ধপল্লিতে তাঁকে বিক্রি করে দেওয়া হয়। পুলিশ অভিযুক্ত যুবকের খোঁজ চালাচ্ছে। তরুণীর বাড়িতেও খবর দেওয়া হয়েছে। পুলিশ জানায়, নিষিদ্ধপল্তির একটি ঘরে তাঁকে জোর করে আটকে রাখা হয়েছিল।

তরুণীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাঁর বাড়ি অসমে। স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল তাঁকে। সেই কারণেই তাঁকে বিশ্বাস করে ঘর ছেড়ে চলে আসেন। দুদিন আগে ওই যুবক তাঁকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দিয়ে চলে যায়।

পুলিশ জানিয়েছে, তরুণীকে উদ্ধার করে খালপাড়া আউটপোস্টে নিয়ে আসে পুলিশ। যুবতীর অভিযোগের ভিত্তিতে যুবকের খোঁজ শুরু হয়েছে। যোগাযোগ করা হচ্ছে অসম পুলিশের সঙ্গে। অসম পুলিশের মাধ্যমে তরুণীর বাড়িতেও খবর দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+