'ম্যাজিশিয়ান কুন্তলকে জিজ্ঞাসা করুন', আদালতে ঢোকার মুখে ফের ইঙ্গিত পূর্ণ মন্তব্য তাপস মণ্ডলের
আজ ফের আদালতে পেশ করা হল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের। আদালতে ঢোকার মুখে তাপস মণ্ডল বলেছেন, ম্যাজিশিয়ান কুন্তল ঘোষকে সব জিজ্ঞাসা করুন। আবারও কুন্তল ঘোষের বিরুদ্ধে সব ক্ষোভ উগরে দিয়েছেন তাপস মণ্ডল। তাপস মণ্ডলকে জেরা করেই তৃণমূল যুব কংগ্রেস নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি।

ফের কুন্তলকে নিশানা তাপসের
নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ আদালতে পেশ করা হয় তাপস মণ্ডলকে। আদালতে ঢোকার সময় ফের কুন্তল ঘোষের নাম করেছেন তাপস মণ্ডল। তাপস মণ্ডলে আবারও নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ম্যাজিসিয়ান কুন্তল ঘোষকে জিজ্ঞাসা করুন। এর আগে তাপস মণ্ডলই কুন্তল ঘোষের একের পর এক কুকীর্তি ইডির কাছে ফাঁস করেছেন। তাপস মণ্ডল ইডির তুরুপের তাস হয়ে উঠেছিলেন।

কুন্তলের কাছেই আসল তথ্য
তাপস মণ্ডল বারবার দাবি করেছেন কুন্তল ঘোষের কাছেই নিয়োগ দুর্নীতির সব তথ্য রয়েছে। তাপস মণ্ডলকে দফায় দফায় জেরা করে একের পর এক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। তারপরেই কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হদিশ পায় ইডি। তারপরেই দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের কাছে কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন তাপস মম্ডল তাঁর ছেলেকে অপহরণ করার হুমকি দিয়ে টাকা দাবি করেছিেলন। তাপস মণ্ডলের কাছেই সব তথ্য রয়েছে।

কুন্তলের সঙ্গে কালীঘাটের কাকুর যোগ
তাপস মণ্ডলই প্রথম কালী ঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের নাম ফাঁস করেছিলেন। কুন্তল ঘোষ নাকি তাঁর কাছে টাকা রাখতেন। কুন্তুল ঘোষের কাছেই কালী ঘাটের কাকুর কথা শুনেছিলেন তদন্তকারীরা। তারপরেই সিবিআই তলব করে সুজয় ভদ্রকে। এবং কুন্তল ঘোষের সঙ্গে সঙ্গে সুজয় ভদ্র নিজের যোগাযোগের কথা স্বীকারও করে নিয়েছেন এমন কী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল সেকথাও স্বীকার করে নিয়েছেন তদন্তকারীরা।

তাপস মণ্ডলের সঙ্গে মানিক ভট্টাচার্যের যোগাযোগ
নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম চাঁই মানিক ভট্টাচার্যের সঙ্গে তাপস মণ্ডলের যোগাযোগ ছিল। মানিক ভট্টাচার্য ডিএলএক কলেজ চালাতেন। তাঁর একাধিক ডিএলএড কলেজ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাপস মণ্ডলই ইডিকে জানিয়েছিলেন মানিক ভট্টাচার্যের লোক পাঠিয়ে তাঁর কাছ থেকে টাকা নিয়ে যেতেন। আবার তাপস মণ্ডলের সঙ্গে গোপাল দলপতি এবং হৈমন্তির যোগও পেয়েছে ইডি।












Click it and Unblock the Notifications