হীরাপুর থানায় নাচের ছবি ভাইরাল, অভিযুক্ত ২ পুলিশ অফিসার ক্লোজড
থানার মধ্যে উর্দি পরে নাচের ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার কৃষ্ণসাধন মণ্ডলকে সাসপেণ্ড করা হল। একইসঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে অপর এক পুলিশকর্মীর বিরুদ্ধেও। দুজনকেই পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
থানার মধ্যে উর্দি পরে নাচের ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার কৃষ্ণসাধন মণ্ডলকে সাসপেণ্ড করা হল। একইসঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে অপর এক পুলিশকর্মীর বিরুদ্ধেও। দুজনকেই পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

বদলির খবরের আনন্দে, হীরাপুর থানার মধ্যেই হিন্দি গানের সঙ্গে নেচে ছিলেন এসআই কৃষ্ণসাধন মণ্ডল। একেবারে উর্দি পরে। তাল মিলিয়েছিলেন তিন মহিলা পুলিশ কর্মী। ছিলেন অপর এক এএসআইও।
নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে আসানসোল-দুর্গাপুর কমিশনারেট। ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন কমিশনার লক্ষ্মীনারায়ন মিনা।
পরে কমিশনারেটের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। এক নির্দেশিকায় জানানো হয় এসআই কৃষ্ণসাধন মণ্ডল এবং এএসআই বিবেকানন্দ চট্টোপাধ্যায়কে আসানসোল পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

সূত্রের খবর, কৃষ্ণসাধন মণ্ডলের নাচের সময় সেখানে উপস্থিত চিলেন এএসআই বিবেকানন্দ চট্টোপাধ্যায়। কারও কারও অভিযোগ, এসআই কৃষ্ণসাধন মণ্ডলকে উস্কে দিয়েছিলেন বিবেকানন্দ চট্টোপাধ্যায়। কৃষ্ণসাধন মণ্ডল চিত্তরঞ্জন থানায় এবং বিবেকানন্দ চট্টোপাধ্যায় এই মুহূর্তে হীরাপুর থানায় কর্মরত ছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications