মুখ্যসচিব বদলি কাণ্ডে বাংলার পাশে দিল্লি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে টুইট কেজরিওয়ালের

মুখ্যসচিব বদলি কাণ্ডে বাংলার পাশে দিল্লি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে টুইট কেজরিওয়ালের

বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে কেজরিওয়াল লিখেছেন, কেন্দ্র-রাজ্য লড়াইয়ের সময় নয় এটা, করোনার বিরুদ্ধে একন এক সঙ্গে কাজ করার সময়। প্রসঙ্গত উল্লেখ্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজই চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যসচিবকে বদলির নির্দেশ

মুখ্যসচিবকে বদলির নির্দেশ

কলাইকুণ্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ মিনিট সাক্ষাতের পর থেকেই কেন্দ্রের কেেপ রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেদিন রাতেই তাঁকে বদলির অর্ডার পাঠায় কেন্দ্র। ৩১ মে সকাল ১০টার মধ্যে দিল্লির নর্থব্লকে রিপোর্ট করতে বলা হয়। এবং রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয় অবিলম্বে েযন মুখ্য সচিবকে কাজ থেকে অব্যহতি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির বিরোধিতা করে বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন অবিলম্বে মুখ্যসচিবের পদলির অর্ডার প্রত্যাহার করা হোক। প্রধানমন্ত্রীর দফতর থেকে তাঁর মেয়াদ বাড়ানোর পরে কেন এই অর্ডার ইস্যু করা হল। এতে প্রভাব পড়বে রাজ্যের একাধিক কাজে। তাই এখনই তাঁকে রাজ্য ছাড়তে পারছে না বলে জানানো হয়েছে।

দিল্লি গেলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়

দিল্লি গেলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের বদলির অর্ডারকে মান্যতা না দিয়েই দিল্লি গেলেন না রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি সকাল ১০টা ২০ মিনিটেই নবান্নে পৌঁছে গিয়েছেন। সেখানে বিভিন্ন দফতরের আধিকারীকদের সঙ্গে কথা বলেছেন তিনি। দুপুর সাড়ে তিনটেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ইয়াস বৈঠকে যোগ দেবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। গতকাল সস্ত্রীক নবান্নে গিয়েিছলেন তিনি।

মমতার পাশে কেজরিওয়াল

মমতার পাশে কেজরিওয়াল

বাংলার মুখ্যসচিবকে বদলি করা নিয়ে সরাসরি কেন্দ্রের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে অরবিন্দ কেজরিওয়াল। তিনি টুইটে লিখেছেন, এখন রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয়। এখন সবাই একসঙ্গে মিলে করোনার বিরুদ্ধে লড়াই করার সময়। রাজ্য সরকারগুলির পাশে দাঁড়ানোর সময়। রাজ্যগুলিকে ভ্যাকসিন যোগান দেওয়ার সময়। সব রাজ্য সরকারকে একসঙ্গে নিয়ে টিম হিসেবে কাজ করার সময়। লড়াই-ঝগড়া আর রাজনীতি করার জন্য বাকি সময় পড়েরয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+