মমতার ঝালমুড়িতে যুক্তি সাজালেও, টুইটারে এই বিষয়ে ট্রোলড মন্ত্রী বাবুল
টুইটারে ভুল ম্যাসেজ ফরোয়ার্ড করে ট্রোলড হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কেউ কেউ বলেন, কোনও ম্যাসাজ ফরোয়ার্ড করার আগে সবসময়ই পরীক্ষা করে নেওয়া উচিত। তিনি বোকা বনেছেন, টুইটারেই স্বীকার করেছেন
টুইটারে ভুল ম্যাসেজ ফরোয়ার্ড করে ট্রোলড হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কেউ কেউ বলেন, কোনও ম্যাসাজ ফরোয়ার্ড করার আগে সবসময়ই পরীক্ষা করে নেওয়া উচিত। তিনি বোকা বনেছেন, টুইটারেই স্বীকার করে নিয়েছেন বাবুল।

হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড কিংবা ইমেল স্ক্যামের কথা শুনেছেন, কিংবা মেলে ভুয়ো পুরস্কারের কথাও শুনেছেন, এমন কি লাগোসে বসে অ্যাকাউন্স থেকে লক্ষ লক্ষ টাকা সরানোর কথাও শুনেছে। শুনেছেন নতুন নোটে জিপিএস চিপ থাকার ভুয়ো গল্পও। তেমনই এক ভুয়ো ম্যাসেজের খপ্পরে পড়ে ট্রোলড হলেন বাবুল সুপ্রিয়।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইটারে একটি ম্যাসেজ শেয়ার করেন। যেখানে বলা হয় ২০১৮-র ১ জানুয়ারি রবিবার। এই ম্যাসেজে আরও দাবি করা হয়, ২ ফেব্রুয়ারি, ৩ মার্চ এবং একইভাবে সংখ্যা অনুযায়ী পরবর্তী মাসগুলির দিনগুলিও রবিবার। একনজরে যা দেখলেই বোঝা যাবে, সেটি ঠিক নয়।
*This is absolutely CRAZY*
— Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017
01-01-2018 *SUNDAY*
02-02-2018 *SUNDAY*
03-03-2018 *SUNDAY*
04-04-2018 *SUNDAY*
05-05-2018 *SUNDAY*
06-06-2018 *SUNDAY*
07-07-2018 *SUNDAY*
08-08-2018 *SUNDAY*
09-09-2018 *SUNDAY*
10-10-2018 *SUNDAY*
11-11-2018 *SUNDAY*
12-12-2018 *SUNDAY*
সঙ্গে সঙ্গে অনেকেই বাবুল সুপ্রিয়কে ভুল ধরিয়ে দেন। তাঁরা বলেন, ২০১৮-র ১ জানুয়ারি হল সোমবার। কেউ আবার বলেন, ম্যাসাজ ফরোয়ার্ড করার আগে সবসময়ই পরীক্ষা করে নেওয়া উচিত।
Unfortunately the news is fake. Yesterday I got this same sms too. Real one:
— Dr. Shaunak Das (@shaunakdass) December 10, 2017
01-01-2018 MONDAY
02-02-2018 FRIDAY
03-03-2018 SATURDAY
04-04-2018 WEDNESDAY
Always check the fact before forwarding things
— Atul Vijay (@Atulvjay) December 10, 2017
ট্রোলড হলেও, বাবুল সুপ্রিয় বিষয়টিকে সহজ ভাবেই নিয়েছেন। তিনি টুইটারেই জবাব দেন, ডিসেম্বরে এপ্রিল ফুল হয়েছেন। টুইটটি মুছে দিতেও অস্বীকার করেন তিনি।
It’s crazy that someone create such a fake thing !!! Infuriated But I won’t delete it as some of you suggest 😀 we can all make mistakes or be April Fooled in December .. I’d rather accept that I am fooled with this one 🤣 https://t.co/UJLAwx7XEm
— Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017
No no .. I won’t 😀 who said I wil HAVE to be correct all the time .. ? It’s just a harmless mistake .. had it been any Govt Data or Fact, I wud not only have removed it but also rectified it with an apology .. Won’t delete this .. nope 😀 https://t.co/iOJd5IqiYW
— Babul Supriyo (@SuPriyoBabul) December 10, 2017












Click it and Unblock the Notifications