বিজেপি নেতাদের টেকো, দাঁতখেচো ও নেশাখোর বলে আক্রমণ অনুব্রতর
বিজেপির পার্টি অফিসে চাল উদ্ধার নিয়ে তিন বিজেপি নেতাকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন অনুব্রত মণ্ডল। সায়ন্তন বসুকে টেকো, রাহুল সিনহাকে দাঁতখেচো এবং দিলীপ ঘোষকে নেশাখোর বলেও আক্রমণ করেন অনুব্রত
বিজেপির পার্টি অফিসে চাল উদ্ধার নিয়ে তিন বিজেপি নেতাকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন অনুব্রত মণ্ডল। সায়ন্তন বসুকে টেকো, রাহুল সিনহাকে দাঁতখেচো এবং দিলীপ ঘোষকে নেশাখোর বলেও আক্রমণ করেন অনুব্রত মণ্ডল।

সায়ন্তন বসুকে আক্রমণ
বিজেপি নেতা সায়ন্তন বসুর নাম নিয়ে কটাক্ষ করে অনুব্রত বলেন শান্তনু না শান্তানা, ওই টেকোকে তিনি মাঝে মাঝে দেখেন চ্যানেলে বসেন। যেন বিরাট রাজনীতিবিদ। বিরাট তাঁর অভিজ্ঞতা। কটাক্ষ করতে গিয়ে অনুব্রত বলেন, ওঁর দাদু রাজনীতি করেছেন কিনা জানেন না। সায়ন্তন বসুকে টেকো বলে সম্বোধন করেন তিনি। টেকোর মাথায় যখন রোদ লাগে তখন তিনি বিভ্রান্ত করে বেড়ান বলেও মন্তব্য করেন অনুব্রত। কিন্তু পার্টি অফিস থেকে এফসিআই-ের চাল উদ্ধার নিয়ে তিনি কি কোনই মন্তব্য করবেন না, প্রশ্ন করেন অনুব্রত।

রাহুল সিনহাকে আক্রমণ
রাহুল সিনহাকে দাঁত খ্যাচা বলে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। বাঁদরের মতো দাঁতটা খিঁচিয়ে খিঁচিয়ে কথা বলেন বলেও মন্তব্য করেন অনুব্রত। তাঁকে দাঁত খ্যাচা রাহুল সিনহা বলে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। উত্তরবঙ্গের পার্টি অফিস থেকে চাল উদ্ধারের পর রাহুল সিনহা কী বলতে চান, প্রশ্ন করেন তিনি।

দিলীপ ঘোষকে কটাক্ষ
দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, দিলীপ ঘোষ কথায় কথায় বলেন, দেখে নেব, করে নেব, খেয়ে নেব। চুরি করা সরকারের চাল আপনি নিয়ে নিলেন, বলে কটাক্ষ করেন অনুব্রত। দিলীপ ঘোষের মাথায় কিছুই নাই, খড়কুটো ভরা আছে বলেও মন্তব্য করেন তিনি। খড়কুটো নড়ে বেড়ালেই যান মনে আসে চাই বলেন। বিজেপিকে মিথ্যাবাদী দল বলেও আক্রমণ করেন তিনি। দিলীপবাবু কোনও পাতার নেশা করেন কিনা, সেই প্রশ্নও করেন অনুব্রত।

কেন্দ্র ও রাজ্যের চালের তুলনা
অনুব্রত মণ্ডল বলেন, মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী তার চালটা দেখুন, তাঁর চালের গ্লেজ, রাজ্যের গ্লেজ। আর কেন্দ্রের চালের গ্লেজ আর ভারতবর্ষের চালের গ্লেজ নষ্ট হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীই তা নষ্ট করেছেন বলে অভিযোগ করেন অনুব্রত। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৩৬ হাজার কোটি টাকার দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications