জামিনের আর্জি খারিজ, ধোপে টিকল না অসুস্থতার কারণ, ফের ১৪ দিন গারদে অনুব্রত
জামিনের আর্জি খারিজ, ধোপে টিকল না অসুস্থতার কারণ, ফের ১৪ দিন গারদে অনুব্রত
ধোপে টিকল না অসু্স্থতার কারণ। ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। আজ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়েছিল তাঁকে। আদালতে শরীর অসুস্থ বলে দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সিবিআইয়ের আইনজীবী প্রভাবশালী তত্ত্বে সরব হয়েছিলেন। অনুব্রত মণ্ডলকে জামিন দিলে তদন্ত প্রভাবিত করতে পারেন বলে জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী।

জামিন খারিজ অনুব্রতর। আজ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়েছিল কেষ্টকে। কালো কাচে ঢাকা গাড়িতে তাঁকে আদালতে িনয়ে আসা হয়। আদালতে কেষ্টর আইনজীবী দাবি করেন ভীষণ অসুস্থ অনুব্রত মণ্ডল। তাঁকে জেল থেকে ছাড়া অত্যন্ত জরুরি। অনুূব্রত নিজে অসুস্থ বলে আদালতে জানিয়েছিলেন। কিন্তু সিবিআইয়ের আইনজীবীর যুক্তির কাছে কেষ্টর অসুস্থতার আর্জি ধোপে টেকেনি।
জামিনে ছাড়া পেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন কেষ্ট আদালতে এমনই অভিযোগ করেছে সিবিআইয়ের আইনজীবী। সম্প্রতি তিনি মন্তব্য করেছিলেন পঞ্চায়েতে ব্যাপক ভোট হবে। জেলে থেকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন কেষ্ট। তারপরেই বীরভূমে একের পর এক জায়গায় তল্লাশি চালাতে থাকে সিবিআই। কেষ্টর হিসাবরক্ষক মণীশ কোঠারির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কেষ্ট ঘনিষ্ঠ এক কাউন্সিলকে আটক করেছেন সিবিআই।
গরু পাচারের টাকা কোথায় কোথায় ব্যবহার করতেন কেষ্ট তা জানতেই সিবিআই তল্লাশি বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জামিন আটকাতেই একের পর এক জায়গায় সিবিআই হানা দিয়েছে। প্রমাণ যাতে পেশ করা যায় সেকারণেই হানা দিয়েছিল সিবিআই। শেষ পর্যন্ত উদ্দেশ্য সফল হয়েছে।












Click it and Unblock the Notifications