ত্রিপুরায় কর্নার থেকে গোল! ২৪-এর যুদ্ধে বিজেপিকে চ্যালেঞ্জ 'খেলোয়াড়' অনুব্রতের

অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) যাচ্ছেন, কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা ত্রিপুরায় (tripura) যাচ্ছেন। তবে দিদি বললে তিনিও ত্রিপুরায় যাবেন। এদিন মঙ্গলকোটে এমনটাই মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূলের (trinamool congre

অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) যাচ্ছেন, কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা ত্রিপুরায় (tripura) যাচ্ছেন। তবে দিদি বললে তিনিও ত্রিপুরায় যাবেন। এদিন মঙ্গলকোটে এমনটাই মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূলের (trinamool congress) সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। আগামীতে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে তৃণমূল যে জিতবে, সেব্যাপারে নিশ্চিত কেষ্ট মণ্ডল। সঙ্গে তাঁর দাবি, লোকসভা নির্বাচনে ফাইনাল খেলা হবে দিল্লির মাটিতে।

ত্রিপুরায় কর্নার থেকে গোল

ত্রিপুরায় কর্নার থেকে গোল

মঙ্গলকোটের সভায় অনুব্রত মণ্ডল বলেছেন, ত্রিপুরার মাটিতে কর্নার থেকে গোল হবে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর দাবি ত্রিপুরায় তৃণমূল জিতবে। তিনি আরও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ সেপ্টেম্বর ত্রিপুরায় যাচ্ছেন। পারলে রুখে দাও। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, তিনি কি ত্রিপুরায় যাবেন? উত্তরে অনুব্রত মণ্ডল বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেই তিনি সেখানে যাবেন। ত্রিপুরায় খেলা করবেন। তিনি একশো শতাংশ থাকতে ইচ্ছুক। কেননা তিনি রেফারি হতে ভালবাসেন না। তিনি গোল দিতেই ভাল বাসেন। পুলিশের মার তাদের কিছুই করতে পারবে না বলে জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি।

ফাইনাল দিল্লিতে

ফাইনাল দিল্লিতে

একইসঙ্গে তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে ফাইনাল খেলা হবে দিল্লিতে। তিনি বলেছেন, তৃণমূল পশ্চিমবঙ্গে জিতেছে। দিল্লির মাটিতে তারা ফাইনাল খেলবেন বলে দাবি করেছেন অনুব্রত। চ্যালেঞ্জ জানিয়ে, তাঁর প্রশ্ন পারবেন রুখতে? প্রধানমন্ত্রীকে তিনি ধান্দাবাজ এবং বেইমান বলেও আক্রমণ করেন। গুজরাতের মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন, তা নিয়ে প্রশ্ন করেন তিনি। অনুব্রত মণ্ডলের দাবি মোদী-অমিত শাহের অন্যায়ের কথা মানতে না পেরেই এই পদত্যাগ বলেও মন্তব্য করেন অনুব্রত মণ্ডল।

সুনীল মণ্ডলের তৃণমূলে ফেরা নিয়ে কটাক্ষ

সুনীল মণ্ডলের তৃণমূলে ফেরা নিয়ে কটাক্ষ

এদিন অনুব্রত মণ্ডলের কাছে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় তিনি বলেন, তখন ওঁর মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। এখন ওষুধ দিয়ে ভাল হয়েছে। রসিকতা করে তিনি বলেন, মানুষ সুস্থ হলে ভাল কথা বলে। সুস্থ হতে ট্যাবলেট খেয়েছেন, সেই কারণে সত্যি কথাটা বের হয়ে আসছে।

মঙ্গলকোটে যোগদান শিবির

মঙ্গলকোটে যোগদান শিবির

এদিকে বিজেপি ছেড়ে শাসক শিবিরে যোগদান লেগেই আছে। তৃণমূলের দাবি অনুযায়ী, এদিন মঙ্গলকোটের ক্ষীরগ্রামে প্রায় সাড়ে তিন হাজার বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাদের দাবি এঁদের অনেককেই ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছে। যোগদানকারীদের আত্মা বিজেপিতে রয়েছে বলেও দাবি জেলা বিজেপি নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+