পঞ্চমবার সিবিআইয়ের তলব এড়ানোর চেষ্টা? তবে কি হাসপাতালেই অনুব্রতকে জেরা করবে সিবিআই?

পঞ্চমবার সিবিআইয়ের তলব এড়ানোর চেষ্টা? তবে কি হাসপাতালেই অনুব্রতকে জেরা করবে সিবিআই?

এই নিয়ে পঞ্চমবার সিবিআই জেরার জন্য ডেকেছিল সিবিআই। কিন্তু পঞ্চমবারও অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই হাজিরা এড়ানোর চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল। বুধবার নিজাম প্যালেসে না গিয়ে তিনি সোজা এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান। এদিকে সিবিআই তাঁকে জেরার জন্য প্রস্তুতি সেরে রেখেছে। নিজাম প্যালেসে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

 পঞ্চমবার হাজিরা এড়ানোর চেষ্টা

পঞ্চমবার হাজিরা এড়ানোর চেষ্টা

ফের অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। আজ নিজাম প্যালেসে গরুপাচার মামলার তদন্তে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। গতকাল বিকেলেই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। বুধবার সকাল থেকে তাঁর গতিবিধির উপরেই নজর ছিল সকলের। নিজাম প্যালেসে হাজিরা দেবেন কিনা অনুব্রত মণ্ডল তা নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার সকা ১০টা ৪৫ িমনিট নাগাদ তাঁর কনভয় চিনারপার্কের বাড়ি থেকে বের হয়। কিন্তু মা উড়ালপুর হয়ে সোজা তাঁর গাড়ি ঢুকে পড়ে এসএসকেএম হাসপাতালে। জানা যায় সেখানে উডবার্ন ওয়ার্ডে তাঁর শারীরিক পরীক্ষা করা হবে। সেখানে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

প্রস্তুতি নিয়ে রেখেছে সিবিআই

প্রস্তুতি নিয়ে রেখেছে সিবিআই

অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে সিবিআই। নিজাম প্যালেসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে নিজাম প্যালেসে। বুধবার সকালেই নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। সকাল ১১টার সময়ে অনুব্রত মণ্ডলের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল। ইতিমধ্যেই প্রশ্নপত্র তৈরি করা হয়ে গিয়েছে। নিজাম প্যালেস থেকে ঠিক ৬ মিনিটের দূরত্বে রয়েছেন অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালে তাঁর শারিরীক পরীক্ষা করা হচ্ছে। অনুব্রত মণ্ডল হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তা বলয়ে হাসপাতাল ঘিরে ফেলা হয়েছে।

এবার কি হাসপাতালেই জেরা

এবার কি হাসপাতালেই জেরা

হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের নর্থ ব্লকে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেতা। উডবার্ন ওয়ার্ডের ভিভিআইপিদের চিকিৎসার জন্য তৈরি ১২ নম্বর কেবিনে রাখার অনুরোধ করেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু এসএসকেএম কর্তৃপক্ষ সে অনুরোধে কতটা সায় দেবেন সেটাই এখন দেখার। প্রয়োজেন তাঁকে আইসিইউকে ভর্তি করে অক্সিজেন চালিয়ে দেওয়ার কথা বলেছেন কেষ্ট। কিন্তু রক্তচাপ স্বাভাবিক থাকায় আপাতত তাঁকে সেখানে ভর্তি করা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাহলে কি এবার হাসপাতালেই তাঁকে জেরা করবে সিবিআই এই নিয়ে প্রবল চাপান উতোর তৈরি হয়েছে

গ্রেফতারির আশঙ্কা

গ্রেফতারির আশঙ্কা

সিবিআইয়ের হাজিরা এড়াতে আদাতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। আদালতে তিনি আবেদন করেছিলেন বারবার কলকাতায় এসে তাঁক পক্ষে সিবিআই হাজিরা দেওয়া সম্ভব নয়। তাঁর শরীর অসুস্থ তিনি বারবার বোলপুর থেকে কলকাতায় আসতে পারবেন না। গত ১১ তারিখেই তাঁর রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর থেকেই গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন তিনি। সেকারণেই কি কলকাতায় এসেও নিজাম প্যালেসে না গিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চাইছেন অনুব্রত মণ্ডল।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+