কখনও মাথায় হাত, কখন চোখে জল! ভেঙে পড়লেন বীরভূমের 'বাদশা'

কখনও পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছেন তো আবার কখনও গাঁজা কেসে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন! এমনকি তাঁর নামে একঘাটে জল খায় বাঘে গরুতে। ভোট আসলে বীরভূম বেতাজ বাদশা অনুব্রত মন্ডলকে সামলাতে কাল ঘাম ছুটে যান কমিশনের কর্তাদের।

কখনও পুলিশকে বোমা মারার হুমকি দিয়েছেন তো আবার কখনও গাঁজা কেসে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন! এমনকি তাঁর নামে একঘাটে জল খায় বাঘে গরুতে। ভোট আসলে বীরভূম বেতাজ বাদশা অনুব্রত মন্ডলকে সামলাতে কাল ঘাম ছুটে যান কমিশনের কর্তাদের। আর তাঁর চোখেই কিনা জল!

ভেঙে পড়লেন বীরভূমের বাদশা

ইতিমধ্যে অনুব্রত মন্ডলকে ১০ দিনের হেফাজতে পেয়েছে সিবিআই। আর এই নির্দেশ সামনে আসতেই কলকাতায় নিয়ে আসা হচ্ছে তাঁকে। আগামী কয়েকদিন নিজাম প্যালেসই হতে চলেছে অনুব্রত মন্ডলের ঠিকানা। কিন্তু সেই ঠিকানাতে যাওয়ার আগেই কার্যত ভেঙে পড়লেন বাদশা। চোখে কোনে জল।

এই মুহূর্তে হাইওয়ে হয়ে কলকাতার উদ্দেশ্যে সিবিআইয়ের কনভয়। একেবারে কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আর এরার পথে কিছুক্ষণের জন্যে একটি পেট্রোল পাম্পে দাঁড়ায় সিবিআইয়ের গাড়ি। সঙ্গে সঙ্গে অনুব্রত মন্ডলের দিকে ছুটে যান সাংবাদিকরা। এমন অবস্থার জন্যে কে দায়ী?

সিবিআইকে সহযোগিতা করবেন... একের পর এক প্রশ্ন ছুটে যায় কেষ্টার দিকে। কিন্তু কোনও কিছুতেউই যেন যায় আসছে না তাঁর। অনুব্রত মন্ডলের বডি ল্যাঙ্গুজেই স্পষ্ট একেবারে ভেঙে পড়েছেন তিনি। কখনও মাথায় হাত দিচ্ছেন তো আবার কখনও চোখ বুজে নিচ্ছেন।

আর এর মধ্যেই ক্যামেরার আলোতে ধরা পড়ল অনুব্রতের চোখের জল! কেন কাঁদছেন তিনি? আতঙ্কে নাকি অন্য কিছু! তা অবশ্য স্পষ্ট নয়। তবে মানসিক ভাবে যে একেবারে ভেঙে পড়েছেন তা স্পষ্ট ধরা পড়েছেন সেনাপতির চোখেমুখে। এর পর ফের একবার রওনা হয়ে যায় অনুব্রত মন্ডলের কনভয়। কিন্তু বর্ধমান ঢোকার মুখে ফের একবার দাঁড়ায় সিবিআইয়ের কনভয়। কিছুক্ষণের জন্যে গাড়ি থেকে নামেন অনুব্রত। তবে আজ তিনি একা। আশেপাশে ছিল নাতার বিশ্বস্ত নিরাপত্তা বাহিনী। বরং ছিল না কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই।

অনুব্রত গাড়ি থেকে নামতেই ফের একবার ছুটে গেলেন সাংবাদিকরা। দাদা কিছু বলবেন... এবার অবশ্য হাত নেড়ে জানিয়ে দিলেন কিছু বলল না।

জানা যাচ্ছে, গত কয়েকদিনে একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গলের কাছে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এমনকি তাঁর ফোন রেকর্ড ঘেটেও একাধিক তথ্য সিবিআইয়ের হাতে। ইলামবাজারের গরু বাজারের মূল মাথা তাঁর সঙ্গে কথাবার্তা সহ বেশ কিছু সূত্রে হাতে সিবিআইয়ের। সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই অনুব্রত মন্ডলকে আগামী কয়েক দিন লাগাতার জেরা সিবি আই করবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+