ফের হাজিরা এড়ালেন অনুব্রত, এবার কি কড়া পদক্ষেপ করবে সিবিআই?
ফের হাজিরা এড়ালেন অনুব্রত, এবার কি কড়া পদক্ষেপ করবে সিবিআই?
ফের সিবিআই হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই নিয়ে চতুর্থবার তিনি সিবিআই হাজিরা এড়িয়েছেন। অনুব্রত মণ্ডলের আইনজীবী সিবিআইকে জানিয়েছে, হাইকোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর মক্কেল হাজিরা দেবেন না সিবিআইয়ের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই সিবিআইয়ের পক্ষ থেকে কড়া চিঠি দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। তাতে বলা হয়েছিল এবার হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে আইনত কড়া পদক্ষেপ করা হবে।

গরু পাচার কাণ্ডে আজও হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। কিন্তু আজও িতনি হাজিরা দেননি। এই নিয়ে চতুর্থবার হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। এর আগে প্রতিবারই শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। আইনজীবী মারফত চিঠি দিয়ে অনুব্রত মণ্ডল সিবিআইকে জানিয়েছিলেন যে তিনি অসুস্থ তাই তাই কলকাতায় নিজাম প্যালেসে গিয়ে বারবার তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।
তারপরেই সিবিআইয়ের পক্ষ থেকে গত সপ্তাহে অনুব্রত মণ্ডলকে চিঠি দিয়ে জানানো হয় যদি এবারও তিনি হাজিরা এড়ান তাহলে তাঁর বিরুদ্ধে আইনত কড়া পদক্ষেপ করা হবে। িকন্তু সিবিআইয়ের সেই চিঠির পরেও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল। আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়ে তিনি জানিয়ে দেন যে তিনি হাজিরা দিতে পারবেন না। কারণ এখনও হাইকোর্টে তাঁর মামলার নিস্পত্তি হয়নি। হাইকোর্টে বুধবার মামলার শুনানি রয়েছে। তার আগে তিনি সিবিআইয়ে হাজিরা দিতে চাননা বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্জে সিবিআইয়ের নোটিস খারিজের আবেদন জানিয়ে মামলা করেছেন অনুব্রত মণ্ডল।
সিবিআইয়ের কাছে রক্ষা কবচের আবেদন। ভোট পরবর্তী হিংসা মামলায় রক্ষা কবচ পেয়েছেন অনুব্রত মণ্ডল। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে জেরার জন্য ডেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা যাবে না। কিন্তু গরুপাচার কাণ্জের তদন্ত এখন তাঁকে রক্ষা কবচ দেওয়া হয়নি। তাই অনুব্রত মণ্ডল আশঙ্কা করছেন তাঁকে জেরার জন্য ডেকে গ্রেফতার করা হবে। তাই আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এই মামলায় মূল অভিযুক্ত এনামুলকে জেরা করে অনুব্রত মণ্ডল এবং তারকা সাংসদ দেবের নাম পাওয়া গিয়েছিল। দেব হাজিরা দিয়েছেন সিবিআইয়ে। কিন্তু অনুব্রত মণ্ডল এখনও হাজিরা দেননি। নতুন করে সিবিআই আইনি পদক্ষেপ করবে কিনা সেটাইএখন দেখার।












Click it and Unblock the Notifications