ফের দুষ্কৃতীদের বোমা খড়দহের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে! কারণ নিয়ে জল্পনা

গভীর রাতে খড়দহের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা। ২১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দোলা দাসের বাড়িতে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। যদিও স্থানীয় স

গভীর রাতে খড়দহের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা। ২১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দোলা দাসের বাড়িতে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে এই বোমা ছোড়া হতে পারে।

তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা

তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা

বুধবার গভীর রাতে খড়দহ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলা দাসের বাড়িতে বোমা ছোড়া হয়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা

পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা

স্থানীয় সূত্রে জানা গিয়েছেন কাউন্সিলরের দেওরের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে। তার জেরেই এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল কাউন্সিলর অবশ্য বিষয়টি নিয়ে আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।

মন্তব্যে নারাজ কাউন্সিলরের দেওর

মন্তব্যে নারাজ কাউন্সিলরের দেওর

তৃণমূল কাউন্সিলরের দেওর বিশ্ববিৎ দাস এই ঘটনায় মুখ খুলতে চাননি।

এর আগেও খড়দহে তৃণমূলের কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা

এর আগেও খড়দহে তৃণমূলের কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা

এর আগেও খড়দহে তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। বেশ কয়েকবছর আগে কল্যাণনগরে খড়দহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সায়ন মজুমদারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা ঘটেছিল। সেই সময় ওই কাউন্সিলর ঘটনাটিকে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা না বলে দুষ্কৃতী কাজ বেড়ে যাওয়ার ঘটনা বলে উল্লেখ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+