Bengal Anti-Rape Bill: 'অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড' বিল পেশ বিধানসভায়
Bengal Anti-Rape Bill: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Doctor Death) 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। প্রতিবাদ চেয়ে একের পর এক মিটিং মিছিলে উত্তাল হচ্ছে বাংলা। আর এর মধ্যেই ধর্ষণ বিরোধী বিল আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার নাম দেওয়া হয়েছে 'অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড' বিল (Aparajita Women And Child Bill 2024) ।
বিশেষ অধিবেশনে এই বিল আজ মঙ্গলবারই পাশ করানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে বিলটি পেশ করা হয়েছে। নিয়ম মেনে বিলটি আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করেন। অধিবেশনে উপস্থিত রিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অপরাজিতা বিলে বেশ কিছু সংশোধনীর কথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সেই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, অপরাজিতা বিলে বিরোধী দলনেতা যে সংশোধনীগুলি জমা দিয়েছেন তার প্রত্যেকটি নিয়ে আলোচনা হবে। আর এরপরেই বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রথমেই এই বিলের উল্লেখ করেন। তিনি জানান, আমরা খুশি এই বিল আনার জন্য ।
তবে ন্যায় সংহিতা যে বিল কেন্দ্র এনেছে তাতে কড়া শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ ওই আইন নিয়ে উচ্চবাচ্য করেনি বলে দাবি বিজেপি বিধায়কের। একই সঙ্গে একের পর এক বাংলায় ধর্ষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি কোচবিহার থেকে কামদুনি, বিচার নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন বিজেপি বিধায়ক।
অন্যদিকে বিল নিয়ে আলোচনায় অংশ নেন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বক্তব্যের শুরুতেই সিবিআই'য়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও তা নিয়ে আপত্তি তোলেন বিজেপি বিধায়করা। তবে এদিন রাজ্য সরকারের ধর্ষণের বিরুদ্ধে কড়া বিল 'অপারিজতা'কে (Aparajita Women And Child Bill 2024) সমর্থন জানালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে, বিধানসভায় বিল নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি কী বলেন সেদিকে নজর সবার। বলে রাখা প্রয়োজন, আরজি করের আবহে ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের কথা বলেন প্রশাসনিক প্রধান। এমনকি এই সংক্রান্ত কড়া বিল আনার কথাও বলেন। আর এরপরেই এদিন অপরাজিত বিল (Aparajita Women And Child Bill 2024 )পাশ করানো হল। যেখানে ধর্ষণের সাজা মৃত্যুদন্ডের কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications