কংগ্রেস এখনও 'টার্গেট'-এ ! সিংভি-মমতার সাক্ষাৎ পরেও বার্তা তণমূল বিধায়কের

পশ্চিমবঙ্গে কংগ্রেসে ভাঙন অব্যাহত। রাজসভার ভোট অভিষেক মনু সিংভিকে সমর্থনের দিনেও এক কংগ্রসে বিধায়ককে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল। তিনি হলেন গঙ্গারামপুরের তৃণমূল বিধায়ক গৌতম দাস।

পশ্চিমবঙ্গে কংগ্রেসে ভাঙন অব্যাহত। রাজসভার ভোট অভিষেক মনু সিংভিকে সমর্থনের দিনেও এক কংগ্রসে বিধায়ককে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তৃণমূল। তিনি হলেন গঙ্গারামপুরের তৃণমূল বিধায়ক গৌতম দাস। সূত্রের খবর, শিবির বদল করতে শীর্ষ পর্যায়ে আবেদন করেছিলেন গৌতম দাস।

টার্গেট এখনও কংগ্রেস! সিংভিকে মমতার আমাদের প্রার্থী বার্তার দিনেও তৃণমূলে কংগ্রেস বিধায়ক

অপূর্ব সরকার, শাওনি সিংহ রায়ের পর গৌতম দাস। কংগ্রেস থেকে তৃণমূলে বিধায়কের ঘরবদল অব্যাহত। এই ইঙ্গিত মিলল তৃণমূলের সমর্থনে কংগ্রেস হেভিওয়েট অভিষেক মনু সিংভির জয়ের দিনেও।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী পরিবারের কাছের লোক অভিষেক মনু সিংভিকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণার পর রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে জয়ও পেলেন তিনি। ৪৭ টি ভোট পান অভিষেক মনু সিংভি। প্রতিদ্বন্দ্বী রবীন দেব পেয়েছেন ৩০ টি ভোট। রবীন দেবের যে কটি ভোট পাওয়ার ছিল, সেই সংখ্যা বজায় ছিল। অন্যদিকে, দলত্যাগী কংগ্রেস বিধায়করা অবশ্য অভিষেক মনু সিংভিকেই ভোট দিয়েছেন। যদিও এই মাসেই দলবদলের জেরে কংগ্রেস হারিয়েছে তাদের ৩ বিধায়ককে।

যদিও এদিনই গণনার সময় বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা চলাকালীন তিনি বলেছেন, আমাদের তিন প্রার্থীই জয়ী হবেন। রাজনৈতিক মহলের মত অভিষেক মনু সিংভিকে 'আমাদের প্রার্থী' বলে কংগ্রেসকে বিশেষ বার্তা দিয়েছেন। তবে সেই বার্তার দিনেও কেন কংগ্রেসে ভাঙন, সেই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+