Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেলঘরিয়ায় 'আমরা আক্রান্ত'-র সভায় হামলায় তৃণমূল কাউন্সিলর সহ ধৃত ৫

কলকাতা, ১৯ এপ্রিল : সোমবার রাতে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় কামারহাটি বিধানসভা কেন্দ্রে 'আমরা আক্রান্ত' সংগঠনের সভা চলাকালীন হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে কামারহাটি পুরসভায় ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা সহ মোট পাঁচ জনকে এদিন গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় কামারহাটি বিধানসভা এলাকার দেশপ্রিয় নগরে প্রতিবাদ সভা করছিলেন 'আক্রান্ত আমরা' ও 'আমানতকারী সুরক্ষা মঞ্চ'-র সদস্যরা। অবশ্যই তা রাজ্য সরকারের বিরুদ্ধে। ফলে অভিযোগ সেই সভায় হামলা চালায় শাসক দলের নেতা-কর্মী সহ দুষ্কৃতীরা।

'আমরা আক্রান্ত'-র সভায় হামলায় তৃণমূল কাউন্সিলর সহ ধৃত ৫

আক্রান্তদের অভিযোগ, স্থানীয় তৃণমূলীরা তাঁদের উপরে চড়াও হয়ে মাইক কেড়ে নেয়, চেয়ার ছুঁড়ে ফেলে ও মঞ্চ ভাঙচুর করে। সেইসময়ে মঞ্চে ছিলেন কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়, কামদুনির প্রতিবাদী মৌসুমি কয়াল ও একাধিক মানবাধিকার কর্মী সমর্থকেরা।

ঘটনার খবর পেয়েই পুলিশ ছুটে আসে। লাঠিচার্জ করে এলাকা ফাঁকা করে দেয়। এরপরই তদন্তে নেমে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+