Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Train: টিকিটের দাম মাত্র ৮০০ টাকা! হাওড়া থেকে মুম্বই ছুটবে Amrit Bharat Express! উঠতে পারবেন খড়গপুর থেকেও

Amrit Bharat Express Train: গোটা দেশজুড়ে রেল ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। আর সেই লক্ষ্যেই দেশজুড়ে চলছে পরিকাঠামো উন্নতির কাজ। বড় শহরগুলির মধ্যে বাড়ানো হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। দেওয়া হচ্ছে আরও নতুন ট্রেন। ইতিমধ্যেই দেশের একাধিক রুটে একগুচ্ছ নতুন বন্দে ভারত এক্সপ্রেস চলছে। আগামী কয়েকমাসের মধ্যে বন্দে ভারত স্লিপার পেতে চলেছে। যা খবর, হাওড়া থেকে নয়া দিল্লি পর্যন্ত চলতে পারে নতুন এই ট্রেন।

শুধু স্লিপার ভার্সনই নয়, হাওড়ার সঙ্গে দেশের আরও একটি বড় শহরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেকে সাজাতে চায় রেল। আর তাই হাওড়া থেকে মুম্বই হাওড়া রুটে নতুন ট্রেন ঘোষণা এখন সময়ের অপেক্ষা। দেশের একাধিক রুটে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) চালাবে রেল।

Amrit Bharat Express Train

সেই অনুযায়ী হাওড়া থেকে মুম্বই এবং হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস (Howrah to Mumbai Amrit Bharat Express) চালাবে রেল (Indian Rail)। এমনটাই ETnownews - এর প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Amrit Bharat Express Train: কোন রুটে ছুটবে এই ট্রেন

ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর হাওড়া থেকে মুম্বই'য়ের দূরত্ব ১৯৬৮ কিমি। দীর্ঘ এই পথ মাত্র ৩১ ঘণ্টায় অতিক্রম করবে অমৃত ভারত (Howrah to Mumbai Amrit Bharat Express)। এখনও পর্যন্ত সম্ভাব্য রুট হিসাবে এই ট্রেন নাগপুর, ওয়ার্ধা জংশন হয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) পৌঁছবে। এই বিষয়ে এখনও পর্যন্ত রেলের তরফে কিছু ঘোষণা করা হয়নি।

তবে ETnownews - এর প্রকাশিত খবর অনুযায়ী, ট্রেনটি সম্ভবত সপ্তাহে দুবার চালাবে রেল। প্রতি ঘণ্টায় ১৩০ কিমি বেগে এই ট্রেন ছুটবে।

Amrit Bharat Express Train: স্টপেজ

হাওড়া মুম্বই হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস বাংলা এবং মহারাষ্ট্রকে আরও কাছাকাছি আনবে। যা খবর, মোট ২৩ টি স্টপেজ দিতে পারে এই ট্রেন। যার মধ্যে আছে খড়গপুর জংশন, টাটা নগর জংশন, চক্রধরপুর, রাউরকেল্লা, ঝড়সুগন্ধা জংশন, রায়গড়, বিলাসপুর জংশন সহ তালিকায় একাধিক স্টপেজ আছে বলে জানা যাচ্ছে। ফলে এই সমস্ত স্টেশন থেকেও যাত্রীরা উঠতে এবং নামতে পারবেন।

Amrit Bharat Express Train: টিকিটের দাম

বন্দে ভারতের মতো সুবিধা আছে Amrit Bharat Express-এ। তবে এই ট্রেন এসি নয়। ফলে টিকিটের দাম অনেক কম। তবে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই ট্রেনে। আছে স্লিপার এবং জেনারেল ক্লাস। স্লিপার কোচে হাওড়া থেকে মুম্বই যেতে টিকিটের দাম হতে পারে মাত্র ৮০০ টাকা। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে। যদিও রেলের তরফে এই বিষয়ে কজিছু জানানো হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+