আম্ফান তাণ্ডবে শহিদ ২৭০ বছরের 'দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি', তছনছ বোটানিকাল গার্ডেন

১৮৬৪ সাল বা ১৮৬৭ সালের দুটি বড় সাইক্লোনও নিজের জায়গা থেকে টলাতে পারেনি এই বটগাছটিকে। বয়স হয়েছিল অন্তত ২৭০ বছর৷ দীর্ঘ জীবনে সাক্ষী থেকেছে বহু প্রাকৃতিক দুর্যোগের৷ তবুও মাথা নোয়ায়নি কারোর সামনেই৷ তবে আম্ফানের সামনে আর রুখে দাঁড়াতে পারল না৷

২৭০ বছর ধরে শিবপুর বোটানিকাল গার্ডেনে রয়েছে বটগাছটি

২৭০ বছর ধরে শিবপুর বোটানিকাল গার্ডেনে রয়েছে বটগাছটি

কথা হচ্ছে 'দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি'-র৷ গত ২৭০ বছর ধরে শিবপুর বোটানিকাল গার্ডেনে রয়েছে এই বটগাছটি৷ বোটানিকাল গার্ডেনের অন্যতম আকর্ষণও ছিল এই বটগাছ৷ ঘূর্ণিঝড় আমফানের দাপটে ভেঙে পড়ল সেই গাছটিও৷ পাশাপাশি ভেঙে পড়েছে আরও এক হাজারের বেশি গাছ৷

আম্ফানের কাছে হেরে গেল বটগাছটি

আম্ফানের কাছে হেরে গেল বটগাছটি

১৯২৫ সালে গাছটির মূল অংশটিকে কেটে বাদ দেওয়া হলেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়েছিল গাছটি৷ আয়লা বা ফণীতেও কোনও ক্ষতি হয়নি এই গাছটির৷ তবে ছবিটা বদলে দিল আম্ফান৷ সাইক্লোন আম্ফানে সত্যেন্দ্রনাথ বোস রোডের দিকে ভেঙে পড়ে এই প্রাচীন বটগাছটির অধিকাংশ অংশ৷

কী বলছেন বোটানিকাল গার্ডেনের বিজ্ঞানী

কী বলছেন বোটানিকাল গার্ডেনের বিজ্ঞানী

এই বিষয়ে বোটানিকাল গার্ডেনের বিজ্ঞানী বসন্ত সিং জানান, 'সুপার সাইক্লোনের দাপটে বোটানিকাল গার্ডেনের বিখ্যাত বটগাছটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ঝুরিমূল সহ বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে ঝড়ের দাপটে। কীভাবে সেই জায়গাটি ঠিক করা যায়, সেই বিষয়ে এখন চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি গার্ডেনের আরও যে ব্যাপক ক্ষতি হয়েছে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।'

আম্ফানের দাপটে লন্ডভন্ড সব

আম্ফানের দাপটে লন্ডভন্ড সব

এদিকে আম্ফানের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে একাধিক জেলা৷ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কলকাতার উপর দিয়ে প্রায় ১০০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। আম্ফানের প্রভাবে রাজ্যে মৃতের সংখ্যা ৮০৷ ৩০০-র বেশি গাছ উপড়ে পড়েছে শুধু কলকাতাতেই৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+