Amit Shah: সফরসূচিতে ফের কাটছাঁট! কিন্তু শনিবার রাতেই বাংলায় আসছেনই অমিত শাহ

Amit Shah: রবিবারেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ফের একবার কাটছাঁট কর হয়েছে তাঁর সফরে। গত বুধবারেই বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শেষ মুহূর্তে তা যদিও বাতিল হয়ে যায়। বাতিলের কারন জানানো না হলে সাইক্লোন দানার কারণেই এই সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই পদক্ষেপ ছিল বলেই মনে করা হচ্ছে।

তবে আজ শনিবার রাতেই বাংলাতে আসছেন নরেন্দ্র মোদীর (Pm Modi) ডেপুটি (Amit Shah)। যদিও ঝড়-বৃষ্টির (Cyclone Dana) কারণে সফরসূচিতে কিছুটা বদল আনা হচ্ছে বলেই খবর। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা অমিত শাহের। যেমন আরামবাগের সমবায় সংক্রান্ত একটি কর্মসূচিতে রবিবার যোগ দেওয়ার কথা ছিল।

Amit Shah

কিন্তু সেখানে হেলিকপ্টার নামার পরিস্থিতি নেই। মাঠ সহ সর্বত্র জল জমে গিয়েছে বলে খবর। ফলে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে খবর। এমনকি আরামবাগেই মধ্যহ্নভোজ সারার কথাছিল শাহের। সেটিও বাতিল করা হয়েছে বলে প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে।

তবে বাকি সমস্ত অনুষ্ঠান থাকছে বলেই খবর। যেমন রবিবার সকালে ইজেডসিসি'তে সাংগঠনিক বৈঠক সারবেন অমিত শাহ (Amit Shah)। যেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতা থাকবেন। বর্তমানে বাংলায় বিজেপির সংগঠন ঠিক কোন পর্যায়ে তা খোঁজখবর নিতে পারেন। পাশাপাশি সামনেই ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই কেন্দ্রগুলিতে বিজেপির প্রস্তুতি ঠিক কতদূর তা বোঝারও চেষ্টা করতে পারেন শাহ।

অন্যদিকে কেন্দ্রীয়মন্ত্রী হয়ে গিয়েছেন সুকান্ত মজুমদার। এরপরেও বিজেপির রাজ্য সভাপতি পদ সামলাচ্ছেন। যা বিজেপির 'এক ব্যক্তি এক পদ' রীতির বিরোধী। এই অবস্থায় বাংলার বিজেপির শীর্ষ= পদে কাকে আনা যায় সে বিষয়েও নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে পারে অমিত শাহ। এরই পাশাপাশি কল্যানীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অন্যদিকে শোনা যাচ্ছে, এই সফরে অভয়ার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত কয়েকদিন আগে বিচার এবং তদন্তের বিষয়ে জানিয়ে শাহকে চিঠি দেন অভয়ার বাবা-মা। এই অবস্থায় আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে। এমনকি বঙ্গ বিজেপি নেতারাও চাইছেন অমিত শাহ যাতে তাঁদের সঙ্গে দেখা করেন। এই বিষয়ে নির্দিষ্ট আবেদনও বঙ্গ বিজেপির তরফে বিজেপি নেতার কাছে জানানো হতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+