‘বঙ্গে সরকার গড়লে আকাশ ছোঁবে বিজেপি’, কলকাতায় এসে টার্গেট স্পষ্ট করলেন শাহ
বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করলেন অমিত শাহ। সংগঠন চালানোর সমস্যা নিয়ে কথা বলেন, বার্তা দেন কর্মীদের।
বিজেপি-র সফট টার্গেট পশ্চিমবঙ্গ। রাজ্যে এসেই ফের বোঝালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যের পঞ্চায়েত ভোটকেই যে পাখির চোখ করে এগোতে চাইছে পদ্মশিবির, তা এদিন স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি। তিনি বলেন, 'যেদিন পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি, সেদিন আকাশ ছোঁব আমরা।'

রবিবারই অমিত শাহ শহরে এসে পৌঁছেছেন। সোমবার আইসিসিআর-এ বিজেপির সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ। প্রায় আড়াই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সংগঠন চালাতে কী কী সমস্যা হচ্ছে, জেলার নেতাদের কাছে তা জানতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি। জেলা নেতৃত্বের কথা শুনে তিনি বার্তা দেন, 'আরও কড়া হতে হবে। মার খেয়েও সংগঠনের কাজ করতে হবে।'
এদিনের সাংগঠনিক বৈঠকে, পাহাড় সমস্থার সমাধান থেকে শুরু করে জিএসটি নিয়ে ব্যবসায়ীদের সমস্যা, পুলিশ অত্যাচার ও তৃণমূলী সন্ত্রাসের কথা তুলে ধরেন বিজেপি জেলা নেতার। অমিত শাহ সমস্ত অভিযোগ-অনুযোগ এক মনে শোনেন। বলেন, 'আজ আমি সব কিছু শুনতে এসেছি। যার যা বলার আছে, সবাইকে লিখে জমা দিতে বলেন অমিত শাহ।'
এদিন সংগঠন বাড়াতে বুথে বুথে কর্মসূচি নেওয়ার নির্দেশ দেন অমিত শাহ। এতদিন কী কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতে কী কর্মসূচি রয়েছে, সেগুলিও বিস্তারিত আকারে তুলে ধরতে বলেন বিজেপির জেলা সংগঠনের নেতাদের। জেলাস্তরের নেতাদের মুখে সব শুনে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, শাসকদলের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে হবে। এ রাজ্যের লড়াই অন্যরকম। এখানে রাজনৈতিক ময়দানে যুঝতে হবে প্রতিপক্ষের সঙ্গে।












Click it and Unblock the Notifications