প্রশান্ত কিশোরকে হারিয়ে দিলেন বিজেপির ‘চাণক্য’! এ সমীক্ষা বাংলার ‘রায়ে’র উল্টো পথে

প্রশান্ত কিশোরকে হারিয়ে দিলেন বিজেপির ‘চাণক্য’! বাংলার ‘রায়ে’র উল্টো পথে সমীক্ষা

এবার বাংলাকে টার্গেট করেছে বিজেপি। বিজেপির 'চাণক্য' অমিত শাহ তাই এবার নিজে নজর দিয়েছেন বাংলার ভোটে। আর বাংলা-বিজয়ে তিনি লক্ষ্যমাত্রা রেখেছেন দুই শতাধিক আসন। তার পাল্টা দিয়ে তৃণমূলের ভোট-কৌশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন বিজেপি তিন অঙ্ক ছুঁতে পারবে না। কিন্তু কার কথা সত্য হবে, তার আভাস মিলেছে সি ভোটারের সাম্প্রতিক জনমত সমীক্ষায়।

অমিত শাহ না প্রশান্ত কিশোর?

অমিত শাহ না প্রশান্ত কিশোর?

সি-ভোটারের সমীক্ষায় আভাস মিলেছে, অমিত শাহের পক্ষে রয়েছে বাংলার কত শতাংশ মানুষ আর প্রশান্ত কিশোরের কথাকে সমর্থন জানিয়েছেন কত শতাংশ। আর কত শতাংশ মানুষ এই বিতর্কে অংশ নিতে চাননি সেই হিসেবও মিলেছে। তবে এই হিসেবের সঙ্গে আবার সি-ভোটারের সমীক্ষায় বাংলার রায়ের হিসেব মিলছে না।

শাহ-পিকের কার কত সমর্থন

শাহ-পিকের কার কত সমর্থন

সি ভোটারের সমীক্ষায় আভাস, অমিত শাহের দাবি অর্থাৎ বিজেপি ২০০-র বেশি আসন পাবে, তা বলছে ৪১ শতাংশ মানুষ। এর পাল্টা প্রশান্ত কিশোর যে জানিয়েছেন বিজেপি তিন অঙ্ক ছুঁতে পারবে না, তা সমর্থন করছে ৩৬ শতাংশ মানুষ। আর এই বিতর্কের মাঝে ঢুকতে চাইছেন না ২৩ শতাংশ মানুষ।

বিজেপির পক্ষে যায়নি সমীক্ষার রায়

বিজেপির পক্ষে যায়নি সমীক্ষার রায়

কিন্তু সি ভোটারের জনমত সমীক্ষার সঙ্গে এই পরিসংখ্যান আবার সাযুজ্য নয়। এই পরিসংখ্যান অনুযায়ী বিজেপির পক্ষেই যেতে পারত রায়। কিন্তু বাংলার রায় তৃণমূলের পক্ষেই যাবে বলে মনে করছে সি ভোটারের সমীক্ষা। তৃণমূল ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে। কিন্তু বিজেপি পড়ে থাকবে অনেক পিছনে।

বাংলায় রায়ে কে কত সমীক্ষায়

বাংলায় রায়ে কে কত সমীক্ষায়

সি ভোটারের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। ২০২১-এ তৃণমূল পেতে পারে ১৫৪ থেকে ১৬২টি আসন। সমীক্ষা অনুযায়ী ৯৮ থেকে ১০৬টি আসন পেতে পারে বিজেপি। বাম-কংগ্রেস জোট এবার তাঁদের বিরোধী তকমা খুইয়ে পেতে পারে ২৬ থেকে ৩৪টি আসন। আর অন্যানরা পেতে পারে ২ থেকে ৬টি আসন।

ভোট কৌশলী হিসেবে কে এগিয়ে

ভোট কৌশলী হিসেবে কে এগিয়ে

তবে সমীক্ষক সংস্থার দাবি, বাংলার রায়ের ক্ষেত্রে বাংলার জনমত নেওয়া হয়েছে। সেইমতোই তৃণমূলের পক্ষে রায় গিয়েছে। আর অমিত শাহ বা প্রশান্ত কিশোরের দাবির সমর্থনে রায় নেওয়া হয়েছে দেশের আঙ্গিকে। ফলে এই ফারাক রয়েছে। দেশের মানুষের ভোট কৌশলী হিসেবে বেশি আস্থা অমিত শাহের উপরই প্রকট হয়েছ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+