বাংলায় টার্গেট পরিবর্তন! লোকসভায় কতগুলি আসন লক্ষ্য বিজেপির, স্পষ্ট অমিত-বয়ানে
বাংলায় মমতার সরকারকে উপড়ে ফেলার ডাক তো দিয়েছেনই, ২০১৯-এর টার্গেটও নতুন করে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
বাংলায় মমতার সরকারকে উপড়ে ফেলার ডাক তো দিয়েছেনই, ২০১৯-এর টার্গেটও নতুন করে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার মালদহের সভা থেকে অমিত শাহ বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব তৃণমূলের কাছ থেকে। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে, এবার স্বচ্ছ নির্বাচন করে আমরা টার্গেট পূরণ করব।

অমিত শাহ বলেন, ২০১৯-এর ভোট বাংলার পক্ষে গুরুত্বপূর্ণ, দেশের পক্ষেও গুরুত্বপূর্ণ। দিল্লির কুর্সিতে ফের একবার মোদীজিকে ফিরিয়ে আনার জন্য বাংলায় টার্গেট পূরণ করতে হবে। বাংলায় বিজেপির টার্গেট ২৩টি আসন। সেই টার্গেট আমরা পূরণ করেই ছাড়ব। মালদহের লাখো মানুষ আমাদের সঙ্গে আছেন, বাংলার মানুষ আমাদের সঙ্গে আছেন।
অমিত শাহ হুঙ্কার ছাড়েন, আমি তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি বাংলায়। এবার ভোট করাবে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাই তৃণমূলের খেল খতম হয়ে যাবে। এবার বাংলাতে পরিবর্তন হবেই। তিনি বলেন, তৃণমূল আর রিগিং করে জিততে পারবে না। তাই ভয়ে কাঁপতে শুরু করেছে।
আর সই ভয় থেকেই ভিনরাজ্য থেকে নেতাদের ডেকে এনেছেন মোদী বিরোধিতায়। ব্রিগেডকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, দেশের বিভিন্ন প্রান্তের নেতারা জড়ো হয়ে শুধু মোদী মোদী করে চিৎকার করে গেল, একবারও ভারত মাতার নামে জয়ধ্বনি শোনা গেল না।












Click it and Unblock the Notifications