১১ বছর পর শাপমুক্তি, অবশেষে কার্টুন কাণ্ডে আদালতের অব্যাহতি অম্বিকেশ মহাপাত্রকে
১১ বছর পর তাঁকে সব মামলা থেকে অব্যাহতি দিল কোর্ট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করার অভিযোগে দায়ের করা সব মামলা থেকে অবশেষে অব্যহতি পেলেন অম্বিকেশ মহাপাত্র। ১১ বছর পর তাঁকে সব মামলা থেকে অব্যহতি দিল কোর্ট। যাদবপুরে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট ২০১৬ সালে মামলা খারিজের নির্দেশ দিলেও রাজ্য জোর করে মামলা চালানো হয়েছিল। এমনকী শাসক দলের বিরুদ্ধে তাঁকে মারধর করার অভিযোগও করেছেন অম্বিকেশ মহাপাত্র।

অম্বিকেশ মহাপাত্রকে অব্যহতি আদালতের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে কার্টুন শেয়ার করেছিলেন যাদবপুরের অধ্যাপক। তার জন্য তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়। গ্রেফতারও করা হয়েছিল তাঁকে। ১১ বছর পর অবশেষে সব মামলা থেকে তাঁকে অব্যহতি দিল আদালত। সব ফৌজদারি মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে অম্বিকেশ মহাপাত্রকে। গত ১১ বছরে শাসক দলের একাধিক অত্যাচার সহ্য করতে হয়েছে বলে অভিযোগ করেছেন যাদবপুরের অধ্যাপক।

শাসক দলের বিরুদ্ধে অভিযোগ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্ট ২০১৬ সালে তাঁর মামলা খারিজের নির্দেশ দিয়েছিল। ৬৬-র এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। ২০১৫ সালে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সেই ধারায় দায়ের করা সব মামলা খারিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আলিপুর আদালতে এক প্রকার জোর করেই তাঁর বিরুদ্ধে মামলা জারি রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন অম্বিকেশ মহাপাত্র। একাধিকবার আলিপুর আদালতে মামলা খারিজের আর্জি জানিয়েছেন তিনি।

সব ফৌজদারি মামলা থেকে অব্যাহতি
অম্বিকেশ মহাপাত্র সব ফৌজদারি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল পরশু অর্থাৎ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে সব মামলা থেকে অব্যাহতির নির্দেশ দেন আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক । ২০২১ সালে মামলা থেকে অব্যাহতির জন্য আলিপুরের মুখ্যবিচারবিভাগীয় বিচারকের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই মমলার প্রেক্ষিতেই বুধবার সব ফৌজদারি মামলা থেকে অম্বিকেশ মহাপাত্রকে অব্যাহতি দেয় আদালত। তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৬৬ এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

শাসক দ লের বিরুদ্ধে মারধরের অভিযোগ
অম্বিকেশ মহাপাত্র অভিযোগ করেছেন শাসক দলের নেতারা তাঁকে মারধর পর্যন্ত করেছে। গড়িয়ার আবাসনে গিয়ে তাঁকে গালিগালাজ করা থেকে শুরু করে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন যাদবপুরের অধ্যাপক। ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে একটি ব্যঙ্গচিত্র শেয়ার করায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২০১২ সালের ১২ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়। পরে জামিনও পেয়েছিলেন তিনি। কিন্তু যাদবপুর পূর্ব থানার পুলিশ তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়ে মামলা চালিয়ে যাচ্ছলেন বলে অভিযোগ করেছেন অম্বিকেশ মহাপাত্র।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications