রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত, জানিয়েছেন শিক্ষা মন্ত্রী
রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত, জানিয়েছেন শিক্ষা মন্ত্রী
রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ও গত সপ্তাহে হওয়া ঘূর্ণিঝড় আম্ফানের ফলে রাজ্যের সমূহ ক্ষতির কথা বিবেচনা করে পশ্চিমবঙ্গ সরকার ৩০ জুন পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন, 'সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে ৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বহু স্কুল ঝড়ের ঝাপটায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’ প্রসঙ্গত আম্ফানের ফলে জেলার অধিকাংশ স্কুলের ছাদ ভেঙে পড়েছে, মিড ডে মিলের কিচেনেরও ক্ষতি হয়েছে। তারওপর পরিযায়ী শ্রমিকরাও বিভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে ফিরছেন। তাঁদের থাকার ব্যবস্থাও করতে হবে।
সেই কারণে ও পড়ুয়াদের সুরক্ষার কথা চিন্তা করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পড়ু্য়াদের কথা ভেবে অন্য কোনও বিকল্প ব্যবস্থার কথা চিন্তাভাবনা করছে শিক্ষা দপ্তর। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যে দিন ঘোষণা করা হয়েছে সেই দিনের আপাতত কোনো বদল হবে না। ২৯ জুন, ২ ও ৬ জুলাই অনুষ্ঠিত হবে বাকি থাকা উচ্চমাধ্যমিক পরীক্ষা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications