আড়িয়াদহের ভাইরাল ভিডিও সম্পর্কে তথ্য দিলেন আলাপন, জয়ন্তকে কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচয়?
আড়িয়াদহের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভর্মা। তালতালা স্পোর্টিং ক্লাবের ঘটনায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার দুষ্কৃতী হিসেবে পরিচিত জয়ন্ত সিং ফের গ্রেফতার হয়েছে।
প্রথম বার নয়। অসামাজিক কাজের জন্য এর আগে একাধিক বার গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আড়িয়াদহের ভাইরাল ভিডিও ক্লাবের মধ্যে একজনকে মারা হচ্ছিল। আক্রান্ত মহিলা নন, তিনি আসলে পুরুষ৷ এই কথা জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

যে ঘটনা নিয়ে এত হইচই, সেটি ২০২১ সালের মার্চ মাসের। তিন বছরের পুরনো ঘটনা নিয়ে অপপ্রচার করা হচ্ছে। পুরনো ভিডিও ভাইরাল হলেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে জয়ন্তকে। এখনও অবধি পাঁচ বার গ্রেফতার করা হয়েছিল। আড়িয়াদহের দুটি ভিডিও ভাইরাল হয়েছিল। দুই ঘটনায় ছয় ও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভর্মা জানিয়েছেন, জয়ন্ত কুখ্যাত দুষ্কৃতী৷ এর আগেও বিভিন্ন অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি একটু এদিক ওদিক হতে দেখলেই প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া আছে। আইনশৃঙ্খলার সঙ্গে কোনও আপস নয়৷ আইনশৃঙ্খলা ভাঙলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই কথা জানান মনোজ ভর্মা।
জয়ন্ত সিংয়ের গ্রেফতারিতে সাংসদ সৌগত রায়কে ভয় দেখানো হচ্ছে। হুমকি ফোন এসেছে দমদমের তৃণমূল সাংসদের কাছে। এই বিষয়টি নিয়েও উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। পদক্ষেপ করার নির্দেশও তাদের কাছে চলে এসেছে। এই কথা বৃহস্পতিবার বললেন মনোজ ভর্মা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications