মমতার অবর্তমানে প্রচারের মুখ কে? প্রশ্ন তৃণমূলে! ডাকা হল জরুরি বৈঠক

গুরুরত আহত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! আপাতত কয়েকদিন হাসপাতালেই কাটাতে হবে তাঁকে। পায়ের যা অবস্থা তাতে প্রথম এবং দ্বিতীয় দফার প্রচারে যাওয়ার সম্ভাবনা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গুরুতর আহত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! আপাতত কয়েকদিন হাসপাতালেই কাটাতে হবে তাঁকে। পায়ের যা অবস্থা তাতে প্রথম এবং দ্বিতীয় দফার প্রচারে যাওয়ার সম্ভাবনা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনেই নিজেকেই মুখ বলে দাবি করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু চোটের কারনে প্রচারে তিনি যেতে পারছেন না! তাতেই ঘুম উড়েছে তৃণমূল নেতাদের। দিদির অবর্তমানে কে হবে তাহলে প্রচারের মুখ প্রশ্ন খোদ দলের অন্দরেই

ডাকা হল কোর কমিটির বৈঠক

ডাকা হল কোর কমিটির বৈঠক

শিউরে নির্বাচন। কিন্তু সেখানে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে চিন্তা বেড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। এই অবস্থায় কীভাবে সামাল দেওয়া সম্ভব তা নিয়ে আলোচনা করতেই বৈঠক ডাকা হল তৃণমূলে। কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেল চারটের সময়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার সম্ভাবনা। ইস্তেহার সহ প্রচার কীভাবে তা নিয়েই আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। এক নজরে কি কি বিষয়ে আলোচনায় থাকবে?

প্রচারের মুখ কে হবেন?

প্রচারের মুখ কে হবেন?

প্রত্যেক বিধানসভা কেন্দ্রের বিধানসভা প্রার্থীদের নিয়ে প্রচার করেন তৃণমূল নেত্রী। আগামী ১৩ তারিখ থেকেই প্রচার শুরু করার কথা তাঁর। বাঁকুড়া সহ একাধিক জেলা সফরেও যাওয়ার কথা ছিল। কিন্তু পায়ের যা অবস্থা তাতে আগামী কয়েকদিন বিছানা ছেঁড়ে ওঠা নেত্রীর পক্ষে ওঠা সম্ভব নয়। তাহলে কি হবে? কীভাবেই বা প্রচার হবে সেনিয়ে এদিন আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। প্রচারের মুখ কে হবে তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে বাড়তি দায়িত্ব যেতে পারে বলে জানা যাচ্ছে।

ইস্তেহার নিয়ে সিদ্ধান্ত

ইস্তেহার নিয়ে সিদ্ধান্ত

আজ শিবরাত্রির দিন ইস্তেহার প্রকাশ করার দিন ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা ভেবে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কিন্তু কবে প্রকাশ করা হবে তা নিয়ে চিন্তিত তৃণমূল নেতৃত্ব। সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করা হবে নাকি নেত্রীর অনুমতি নিয়ে কেউ একটা প্রকাশ করা হবে ভোটের ইস্তেহার । সে বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। হাসপাতাল থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেহার প্রকাশ করতে পারেন বলে খবর।

জোরদার হবে আরও প্রচার

জোরদার হবে আরও প্রচার

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে কমিশনে অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে। এমনকি বিজেপি নেতাদের সাজানো ষড়যন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আহত বলে খবর। আর এই বিষয়টিকে সামনে রেখেই জোরদার হতে চলেছে প্রচার। তবে আন্দোলনের রূপরেখা কি হবে তা নিয়েই মূলত আলোচনা হবে বলে খবর।

মামলা রুজু করল পুলিশ

মামলা রুজু করল পুলিশ

সমবেদনা কিনে ভোটে জিততে নাটক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি তুলতে পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালের বেডে শুয়ে পড়েছেন তিনি৷ বিরোধীদের এই সব অভিযোগ যে সত্যি নয়, তা আপাতত প্রমাণিত ডাক্তারি রিপোর্টে৷ জানা গিয়েছে, বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে তৃণমূল নেত্রীর৷ তবে ষড়যন্ত্র করে তাঁর উপর হামলার যে অভিযোগ তিনি এনেছেন, সেটা কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ এবার এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জানা গিয়েছে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+