প্রাপ্তবয়স্ক হলে যে কাউকে বিয়ের অধিকার আছে, যোগীর লাভ জিহাদ মন্তব্যে পালটা জবাব সৌগতের
লাভ জিহাদ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। সংখ্যালঘু প্রভাবিত জেলা মালদহের গাজোলের সভা থেকে লাভ জিহাদ নিয়ে সরব হলেন তিনি। যোগীর অভিযোগ, বাংলায় দেদারে চলছে লাভ জিহাদ। অথচ লাভ জিহাদ বিরোধী আইন করছে না রাজ্য সরকার।
লাভ জিহাদ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। সংখ্যালঘু প্রভাবিত জেলা মালদহের গাজোলের সভা থেকে লাভ জিহাদ নিয়ে সরব হলেন তিনি। যোগীর অভিযোগ, বাংলায় দেদারে চলছে লাভ জিহাদ। অথচ লাভ জিহাদ বিরোধী আইন করছে না রাজ্য সরকার।
এর পরিণাম ভয়ঙ্কর হবে। এর আগে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম দাস দাবি করেছিলেন বাংলায় বিজেপি সরকার গড়লে লাভ জিহাদ বিরোধী আইন লাগু করা হবে। যদিও এবার এই প্রসঙ্গে কড়া ভাষায় পালটা উত্তর দিলেন সৌগত রায়ের।

যে কোনও ধর্মের যে কাউকে বিয়ের অধিকার আছে
লাভ জিহাদ নিয়ে মন্তব্য করার যোগী আদিত্যনাথকে একহাত নেন সৌগত রায়। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলা যোগী আদিত্যনাথের মতো সাম্প্রদায়িক রাজনীতিবিদদেরই মানায়। এদেরই আবিস্কার করা একটা শব্দ বলে মনে করেন বর্ষীয়ান এই সাংসদ। তিনি বলেন, একজন হিন্দু-মুসলিম প্রেম করে যদি বিয়ে করে তাহলে ওরা নাম দিয়ে দিচ্ছেন লাভ জিহাদ। প্রাপ্তবয়স্ক মানুষ হলে সমস্যা কোথায়? তৃণমূলের এই সাংসদ এই প্রসঙ্গে আরও বলেন যে, ভারতবর্ষের সংবিধান বিরোধী। ভারতের যে কোনও নাগরিকের একবার প্রাপ্তবয়স্ক হলে যে কোনও ধর্মের যে কাউকে বিয়ের অধিকার আছে বলে মনে করেন তিনি। যোগী আদিত্যনাথরা ভারতবর্ষকে হিন্দু ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছে! এর ঘোর বিরোধী আমরা। বললেন সৌগত।

লাভ জিহাদ চলছে বাংলায়
লাভ জিহাদ চলছে বাংলায় গাজোলের সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেছেন যোগী আদিত্যনাথ। বাংলার সরকার সেই ঘটনা গুরুত্ব দিতে চাইছে না বলে অভিযোগ করেছেন তিনি। লাভ জিহাজ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে যোগী বলেছেন অবিলম্বে এই বিরুদ্ধে কোনও আইন না আনলে ভয়ঙ্কর পরিণতি হবে। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশে যোগীর মন্ত্রিসভায় পাস হয়ে গিয়েছে লাভ জিহাদ বিরোধী প্রস্তাব। উত্তর প্রদেশে আইন হয়েছে। বাংলায় কেবল তুষ্টিকরণের রাজনীতি চলছে বলে অভিযোগ করেছেন যোগী। তাঁর এই মন্তব্যের কয়েক ঘন্টা বাদেই এই প্রসঙ্গে কড়া জবাব দিলেন সৌগত রায়।

দুর্গাপুজো বন্ধ নিয়েও যোগীকে জবাব তৃণমূলের
যোগী আদিত্যনাথকে মূর্খ বলেও কটাক্ষ করেন যোগী আদিত্যনাথ। পালটা তিনি বলে, এলাহাবাদে দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলেন যোগী। এখানে কখনও পুজো বন্ধের জন্যে সরকার বলেনি বলে দাবি তৃণমূল সাংসদের। উলটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্গাপুজো সহ অন্যান্য পুজোগুলিতে টাকা দেয়। উৎসাহ দেন। ধর্মের নামে রাজনীতি বাংলায় হয় না। ফলে ওনার সমস্ত অভিযোগ মিথ্যা বলে সাফ জানিয়ে দিয়েছেন সৌগতবাবু।

আইনশৃঙ্খলা ইস্যুতে যোগীকে জবাব সৌগত রায়ের
এদিন মালদহের সভা থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানান যোগী আদিত্যনাথ। পালটা সৌগত রায় বলেন, সীমান্তরক্ষী বাহিনীর সীমান্তে নজরদারিতে রয়েছে। কিন্তু এরপরেও সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ঢুকছে। বিজেপি সরকারই তাঁদের সুযোগ করে দিচ্ছেন বলে পালটা অভিযোগ সাংসদের। ভারতের ভুগোল, রাজনীতি কিছুই বোঝে না যোগী! সেগুলি পরে এসে বাংলায় কথা বলার জন্যে তোপ সৌগত রায়ের। এছাড়াও একাধিক ইস্যুতে যোগী আদিত্যনাথকে তোপ দেগেছেন সৌগত রায়। গরু পাচার সহ একাধিক ইস্যুতে যোগীকে জবাব সৌগতের। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় বলেন, আগে উনি উত্তরপ্রদেশ সামলন এরপর বাংলায় আসবেন নয়!












Click it and Unblock the Notifications