কারও মাধ্যমে আর চাকরি নয়! প্রচারে মমতার প্রতিশ্রুতি, ক্ষমতায় ফিরলেই ডবল শিক্ষক নিয়োগ
শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। টাকার বিনিময়ে সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি তৃণমূল বিধায়ক, সাংসদের আত্নীয়রা চাকরি পেয়েছেন। এমনই ভুরি ভুরি অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগ নিয়ে। ভোটের মুখে কা
শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। টাকার বিনিময়ে সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এমনকি তৃণমূল বিধায়ক, সাংসদের আত্নীয়রা চাকরি পেয়েছেন। এমনই ভুরি ভুরি অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগ নিয়ে। ভোটের মুখে কার্যত সেই দুর্নীতি স্বীকার করে নিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড! উঠছে প্রশ্ন।

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হবে না
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও দুর্নীতি হবে না। সরকার নিজে নিয়োগ করবে। ফের নতুন করে তৃণমূলের সরকার তৈরি হলে কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী কাজের সুযোগ পাবেন। রাজ্যে দ্বিগুণ শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাস মমতার। মমতা বলেন, অনেকে বদলা নেওয়ার জন্য চাকরি বাকরি নিয়ে অনেক বেইমানি করেছে, আমি সবটাই জানি৷ তবে এবার সরাসরি কাজ হবে৷ কারও মাধ্যমে কোনও চাকরি হবে না৷''

বহু কর্মসংস্থানের সুযোগের হদিশ দিলেন মমতা
তৃণমূল সরকার ক্ষমতায় এলে বহু কর্মসংস্থান তৈরি হবে। তাজপুরে সুমদ্র বন্দর তৈরি হচ্ছে। সেখানে প্রচুর কর্মসংস্থান হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শিল্প তৈরি হবে, ভোটে গিয়ে প্রস্তাব মমতা। তিনি বলেন, দীঘায় ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে। সেখানে কয়েক হাজার ছেলেমেয়ের চাকরি হবে৷ দীঘায় দীঘা গেট করা হয়েছে, ইকো ট্যুরিজম করা হয়েছে৷ সেখানে জগন্নাথ মন্দির করা হবে৷

মমতার প্রতিশ্রুতি
এগরার সভা থেকে ফের একাধিক ভোট প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন,তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেই বাড়ির মহিলারা নগদ ৫০০ টাকা করে পাবেন। স্টুডেন্ট কার্ডে ৪ শতাংশ হারে ১০ লক্ষ টাকা পায়া যাবে। কৃষকরা বছরে ১০,০০০টাকা করে পাবেন। শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। শিল্প আসবে বাড়বে কর্মসংস্থান। মা বোনেদের নিরাপত্তার জন্যই বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। বিজেপিকে গোল দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

শুভেন্দু-মুকুলকে নিশানা মমতার
পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করতে গিয়ে ফের নাম না করে শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেছেন গদ্দাররা সব বেইমানী করেছে। অনেক সহ্য করেছি। অন্ধের মতো ভালবাসা দিয়েছি। সেই গদ্দারা এখন বিজেপির প্রার্থী হয়েছে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে এবার প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কেন্দ্রেই তাঁর প্রতিদ্বন্দ্বি দলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারী। গতকাল আবার বিজেপির প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন মুকুল রায়ও।

বিজেপিকে নিশানা মমতার
বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাইরে থেকে লোক এনে বুথ দখলের চেষ্টা করছে বিজেপি। কাউকে ভয় না পেয়ে বুথে গিয়ে ভোট দিন। এগরার ভোটারদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বিজেপিকে নিশানা করে বলেছেন প্রার্থী তালিকায় বিজেপির পুরনো লোকেরাই জায়গা পায়নি। তাঁরা সব ঘরে বসে কাঁদছে। সিপিএমের হার্মাদ ও তৃণমূলের কিছু লোক বিজেপিতে গিয়ে ছড়ি ঘোরাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বিজেপি শেষ পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার পরে ফের জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications