হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, ঝাড়গ্রামের সভায় সশরীরে উপস্থিত থাকছেন না অমিত শাহ

ভোটের আগে ফের বাংলায় অমিত শাহ। সামনেই প্রথম এবং দ্বিতীয় দফার ভোট ঘোষণা। সোমবার ঝাড়্গ্রাম সহ একাধিক সভা রয়েছে তাঁর। কিন্তু শুরুতেই ধাক্কা। জানা যাচ্ছে, স্বশরীরে ঝাড়গ্রামের সভায় থাকতে পারছেন না অমিত শাহ। অনলাইনের মাধ্যমে ব

ভোটের আগে ফের বাংলায় অমিত শাহ। সামনেই প্রথম এবং দ্বিতীয় দফার ভোট ঘোষণা। সোমবার ঝাড়্গ্রাম সহ একাধিক সভা রয়েছে তাঁর। কিন্তু শুরুতেই ধাক্কা। জানা যাচ্ছে, স্বশরীরে ঝাড়গ্রামের সভায় থাকতে পারছেন না অমিত শাহ। অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখার চেষ্টা করছেন তিনি।

হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি

হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি

সকালেই ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল অমিত শাহের। সেখানে বেশ কয়েকটি কর্মসূচি ছিল। সভা করারও কথা ছিল। কিন্তু তাঁকে জানানো হয় যে, তাঁর কপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। যা ঠিক করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যেতে পারে বলে জানানো হয়। এরপরেই ঝাড়গ্রামের সভায় সশরীরে না যাওয়ার সিদ্ধান্ত নেন অমিত শাহ। খড়গপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বার্তা দেবেন তিনি। আর সেখানে কি বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিকেই তাকিয়ে গোটা রাজ্যের মানুষ।

বাঁকুড়ায় সভায় উপস্থিত থাকবেন

বাঁকুড়ায় সভায় উপস্থিত থাকবেন

জানা যাচ্ছে, ঝাড়গ্রামের সভায় উপস্থিত থাকতে না পারলেও বাঁকুড়াতে উপস্থিত থাকবেন অমিত শাহ। রানিবাধের সভায় তিনি যোগ দেবেন। ততক্ষণে তাঁর কপ্টারে যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে তা ঠিক করে নেওয়া সম্ভব বলে জানা যাচ্ছে।

রাজ্যে পরিবর্তন সময়ের অপেক্ষা

রাজ্যে পরিবর্তন সময়ের অপেক্ষা

রবিবার বিজেপির রোড শো-এ কর্মী সমর্থক পরিবেষ্টিত হয়ে অমিত শাহ দাবি করেন, রাজ্যে পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা। মানুষ মনস্থ করে নিয়েছেন। এই ভিড় তার প্রমাণ। নন্দীগ্রাম দিবসে যখন রাজনৈতিক মহলের চোখ ছিল নন্দীগ্রামে, থখন কলাইকুন্ডায় নেমে সড়কপথে খড়গপুর আসেন অমিত শাহ। এরপর অমিত শাহ খড়গপুরে হিরণের সমর্থনে এক কিলোমিটার রোড শো করেন। অমিত পাশে হিরণ ছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ও। এই রোজ শো থেকে হিরণকে জয়যুক্ত করার পাশাপাশি তৃণমূলকে উৎখাতের ডাক দেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+