মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও বৈঠক বাতিল, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সংকট তীব্রতর রাজ্যে

দেশে পেট্রল-ডিজেলের দাম মহার্ঘ হয়ে উঠেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের বৈঠকের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হল এদিন।

দেশে পেট্রল-ডিজেলের দাম মহার্ঘ হয়ে উঠেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের বৈঠকের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হল এদিন। কৃষি বিপণন দফতর এই বৈঠক করার আগে আরও সময় নিতে চাইছে। বাজার দরে লাগাম লাগাতে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষাতেই দিন গুণছেন বাংলার মানুষ। আম-বাঙালি মনে করছে মুখ্যমন্ত্রী উদ্যোগী হলে সমাধান সূত্র মিলতে পারে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও বৈঠক বাতিল, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সংকট তীব্রতর রাজ্যে

টানা ১৫ দিন ধরে পেট্রল-ডিজেলের দাম বেড়ে চলেছে। বর্তমানে পেট্রোপণ্য আকাশছোঁয়া হয়ে যাওয়ায় রাজ্যের ট্রাক ও বাস মালিক সংগঠন লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে। ১৮ জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নামবে ট্রাক মালিক সংগঠনগুলি। সেইসঙ্গে উঠে গিয়েছে বাসভাড়া বৃদ্ধির দাবি। সেই নিরিখেই মঙ্গলবার বাস মালিক সংগঠন মিছিলের ডাক দিয়েছে। দাবি জানিয়েছে, পেট্রল ও ডিজেলের দামে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কর নেওয়া বন্ধ করুক। তাহলে পেট্রোপণ্যের দাম কমতে পারে।

এদিকে তৃণমূল কংগ্রেসও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। কংগ্রেসও প্রতিবাদে সামিল হয়েছে। বঙ্গ বিজেপি এই বিষয়ে নীরব। সিপিএমও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়নি। এদিনই মুখ্যমন্ত্রী আবার টুইট করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। রাজ্যের কৃষি বিপণন দফতরকে নির্দেশ দিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের বন্দোবস্ত করতে। যদিও সেই বৈঠক এদিন বাতিল হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+